Close Menu
    What's Hot

    পাকিস্তানে আত্মঘাতী হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

    September 27, 2026

    সম্পর্কের বরফ গলাতে যুক্তরাষ্ট্রে জোড়া পান্ডা পাঠাল চীন

    September 27, 2026

    খেলতে গিয়ে নিখোঁজ ৬ বছরের মুসলিমা, বস্তাবন্দি মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ৩

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»কেউ এককভাবে সরকার গঠন করলে তা বেশিদিন টিকবে না : সারজিস
    ● সর্বশেষ

    কেউ এককভাবে সরকার গঠন করলে তা বেশিদিন টিকবে না : সারজিস

    October 28, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর লড়াইয়ে জামায়াত এবং বিএনপি এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। বিগত সময়ে বিএনপি কখনও তাদের জায়গা থেকে এককভাবে বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে, সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেনি। আবার জামায়াত সংসদে কখনোই বৃহৎ একটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেনি। সেই জায়গায় আগামীর বাংলাদেশে সংসদে স্থিতিশীলতা এবং সব ধরনের অপশক্তির সঙ্গে লড়াইয়ের জন্য এনসিপি এবং নতুন প্রজন্মের একটা বড় প্রতিনিধি আবশ্যক বলে আমরা মনে করি।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, অভ্যুত্থান বিরোধী যারা শক্তি ছিল; আওয়ামী লীগ ও তাদের দোসরা। এই আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান যে রাজনৈতিক শক্তিগুলো আমরা এক সঙ্গে লড়াই করেছিলাম। আমরা মনে করি এই সব রাজনৈতিক শক্তির একটা শক্তিশালী অংশগ্রহণ আগামীর সংসদে প্রয়োজন। আগামীর সংসদে যেকোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে, আমরা মনে করি সেই সরকার বা সংসদ বেশিদিন টিকবে না। সেই জায়গা থেকে এনসিপি মনে করে তাদের শক্তিশালী যে ভিত্তি, যেটি সাংগঠনিক ভিত্তি। সেটি সবার আগে শক্তিশালী করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে জুলাই পদযাত্রা করেছি। বর্তমানে প্রত্যেকটি জেলা ও মহানগরসহ ইউনিটগুলোতে আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে আমরা জেলার সমন্বয় সভা করেছি।

    তিনি আরও বলেন, আমাদের যারা পদপ্রত্যাশী আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলে পুঙ্খানুপুঙ্খ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের আহ্বায়ক কমিটিগুলো দেব। আমরা মনে করি আগামীর বাংলাদেশের জন্য হোক, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য হোক, জুলাইয়ের প্রত্যেকটি চাওয়াকে বাস্তবায়ন করার জন্য হোক, এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। আগামী নির্বাচনে বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে এনসিপি অংশগ্রহণ করতে চায়। জনগণের প্রতিনিধিত্ব সংসদে করতে চায়।

    এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

    জাতীয় নাগরিক পার্টি সরকার গঠন সারজিস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    পাকিস্তানে আত্মঘাতী হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

    September 27, 2026

    সম্পর্কের বরফ গলাতে যুক্তরাষ্ট্রে জোড়া পান্ডা পাঠাল চীন

    September 27, 2026

    খেলতে গিয়ে নিখোঁজ ৬ বছরের মুসলিমা, বস্তাবন্দি মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ৩

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    পাকিস্তানে আত্মঘাতী হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

    September 27, 20260 Views

    পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত…

    সম্পর্কের বরফ গলাতে যুক্তরাষ্ট্রে জোড়া পান্ডা পাঠাল চীন

    September 27, 2026

    খেলতে গিয়ে নিখোঁজ ৬ বছরের মুসলিমা, বস্তাবন্দি মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ৩

    September 27, 2026
    Top Trending

    পাকিস্তানে আত্মঘাতী হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

    September 27, 20260 Views

    পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ১২ জন…

    সম্পর্কের বরফ গলাতে যুক্তরাষ্ট্রে জোড়া পান্ডা পাঠাল চীন

    September 27, 20260 Views

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে নতুন…

    খেলতে গিয়ে নিখোঁজ ৬ বছরের মুসলিমা, বস্তাবন্দি মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ৩

    September 27, 20260 Views

    বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর ছয় বছরের শিশু মুসলিমার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.