Close Menu
    What's Hot

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»‘শিক্ষকদের দাবি যৌক্তিক, তবে বিশৃঙ্খলা করতে নেতৃত্বকে ফান্ড দিচ্ছে আ.লীগ’
    ● সর্বশেষ

    ‘শিক্ষকদের দাবি যৌক্তিক, তবে বিশৃঙ্খলা করতে নেতৃত্বকে ফান্ড দিচ্ছে আ.লীগ’

    October 16, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা যে আন্দোলন করছে তাদের এই দাবিকে যোক্তিক হিসেবেই মনে করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল সেলিম ভূঁইয়া। তবে এই আন্দোলনকে ব্যবহার করে, শিক্ষকদের বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং পরিবেশ ঘোলাটে করতে এর নেতৃত্ব অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

    এমনকি আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বিগত দিনে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হওয়ায় তাদের মাধ্যমে আওয়ামী লীগ এবং অন্য একটি দল এই আন্দোলন নিয়ন্ত্রণে নিয়েছে এবং আওয়ামী লীগ প্রচুর ফান্ড দিচ্ছে। শুধু ফান্ডই নয়, ফান্ডের পাশাপাশি দাবি-দাওয়ার অন্যান্য আন্দোলনের মতো এই আন্দোলনেও নিজেদের লোকবল ঢুকিয়ে দিয়েছে।

    বুধবার (১৫ অক্টোবর) নয়াপল্টনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কার্যালয়ে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী একাধিক নেতার আওয়ামী আমলের আমলনামা (ছবি ও ভিডিও) তুলে ধরে তিনি বলেন, আন্দোলন কারা করছে? কারা নেতৃত্ব দিচ্ছে? দেখেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী সেই শিক্ষক এবং ধানমণ্ডির একটি স্কুলের আওয়ামী লীগের বড় নেতাসহ আরও কয়েকজনকে ‘আওয়ামী লীগ প্রচুর ফান্ড দিচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।’

    তিনি বলেন, এখানে পরিস্কারভাবে তারা বিভিন্ন সময় শেখ মুজিবের ছবি দিয়ে মাঠে কাজ করেছেন এবং টুঙ্গিপাড়াতে শেখ মুজিবের মাজারে গিয়ে কান্নাকাটি করেছেন, মোনাজাত করেছেন। তাদের মাধ্যমে আওয়ামী লীগ এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এছাড়া অন্য একটি দলও তাদেরকে ব্যবহার করছে।

    সেলিম ভূঁইয়া বলেন, আন্দোলনের সময়গুলো খেয়াল করুন। এর আগে তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে ১৫ আগস্টের আগে (১৩ আগস্ট) ঢাকায় নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ধর্মঘটের কথা বলে। তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের লোকজন তাদের সাথে মিলে ১৫ আগস্ট ঝামেলা করবেন। অথচ একজন সাধারণ শিক্ষক হয়তো জানে তিনি তার দাবির পক্ষে কথা বলছেন, তার দাবির জন্য আন্দোলন করছেন কিন্তু তিনি যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছেন সেটি কিন্তু বুঝতে পারছেন না।

    এই শিক্ষক নেতা বলেন, আমরা শিক্ষকদের বলব, এদেশে যা কিছু আপানদের দিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিয়েছে, একসময় শিক্ষক সমিতি ফেডারেশন দিয়েছে। সুতরাং যারা আপনাদের পরীক্ষিত নেতা, তাদের সঙ্গে কাজ করুন। তাদের কথা অনুযায়ী আপনারা কাজ করুন। তাহলে আপনারা বিতর্কিত হবেন না। বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে আজ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর নেতারা একাত্মতা পোষণ করছেন। দেশের সব থেকে বড় দল, যেখানে সেই বড়দলের শীর্ষ নেতা তারেক রহমান যখন বলেছেন, আমরা ক্ষমতায় গেলে সকল দাবি পূরণ করবেন। সেখানে আওয়ামী লীগ নেতাদের পেছনে দাবি নিয়ে আর কথা বলার প্রয়োজন নেই।

    তিনি বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের যে দাবিটা সেটি পূরণ হবে। আমরা শিক্ষা উপদেষ্টাকে সকল শিক্ষক সংগঠনের সঙ্গে বসতে বলেছি। ডেকে আলোচনা করেন। কারণ আমাদের শিক্ষকরা মাঠে রয়েছেন। ডেকে একটা সম্মানজনক সমাধান দেন। সেলিম ভূঁইয়া শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও কাঁদানে গ্যাস নিক্ষেপের তীব্র নিন্দা জানান।

    এসময় উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ শিক্ষক-কর্মচারী প্লাটফর্মের আহ্বায়ক মো. জাকির হোসেন, ইরাবের সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলায়মান সালমান, সাবেক সভাপতি সাব্বির।

    আ.লীগ বিশৃঙ্খলা শিক্ষক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Top Trending

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 20263 Views

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু…

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 20262 Views

    যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিডটার্ম নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.