Close Menu
    What's Hot

    ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!

    November 16, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে

    November 16, 2026

    হৃদয়ের পর এবার জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

    November 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»‘শাপলা’ প্রতীক নিয়ে দ্বন্দ্ব, দাবি করল আরও এক রাজনৈতিক দল
    ● সর্বশেষ

    ‘শাপলা’ প্রতীক নিয়ে দ্বন্দ্ব, দাবি করল আরও এক রাজনৈতিক দল

    October 13, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘শাপলা’ প্রতীক চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্ধারিত প্রতীকের তালিকায় শাপলা নেই। তা সত্ত্বেও প্রতীকের দাবিতে অনড় রয়েছে এনসিপি, এমনকি শাপলা প্রতীকের কয়েকটি ডিজাইন নমুনা হিসেবেও কমিশনে জমা দিয়েছে দলটি।

    এমন সময়, যখন এনসিপির দাবি করা ‘শাপলা’ প্রতীক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, ঠিক তখনই একই প্রতীক দাবি করেছে আরেকটি রাজনৈতিক দল।

    নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করেছে। যদিও দলটির প্রতীক ‘ডাব’। প্রতীক পরিবর্তনের জন্য দলের মহাসচিব মো. ইয়ারুল ইসলাম সোমবার (১৩ অক্টোবর) ইসিতে আবেদন করেছেন।

    দলের দপ্তর সম্পাদক তুষার রহমান সশরীরে ইসিতে আবেদনপত্রটি জমা দেন।
    বাংলাদেশ কংগ্রেস দল জানায়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস তাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে ব্যানার, পোস্টার, লোগো—সর্বত্রই শাপলার উপস্থিতি রয়েছে। পরে ২০১৭ সালে নিবন্ধনের সময় ইসি জানায়, শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না।

    কমিশনের সেই নির্দেশনা মেনে কংগ্রেস ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়। তবে আবেদনপত্র ও দলীয় লোগোতে তখনও শাপলা ছিল, যা কংগ্রেসের আদর্শ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশনায় দলটির নিবন্ধন দেওয়া হলে তারা বই প্রতীক দাবি করলেও গেজেটভুক্ত না থাকায় অবশেষে তাদের ডাব প্রতীক নিতে হয়।

    এদিকে গতকাল রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে, নিবন্ধিত দলকে সেখান থেকে প্রতীক নিতে হয়। যেহেতু শাপলা প্রতীক আমাদের তালিকায় নেই, তাই জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দিতে পারিনি।

    এখন পর্যন্ত তালিকার বাইরে কোনো দলকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।’
    তবে শপালা প্রতীকের দাবিতে অনড় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আবারও চিঠি দিয়েছে দলটি। এবার জাতীয় প্রতীকে দৃশ্যমান শাপলার পরিবর্তে ভিন্ন ভিন্ন কয়েকটি ভার্সনে আঁকা শাপলার নমুনা ছবি যুক্ত করা হয়েছে। গত ৭ অক্টোবর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠিয়েছে এনসিপি।

    এনসিপি জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশন প্রতীক নিয়ে বিরোধ বাংলাদেশ নির্বাচন রাজনৈতিক দল প্রতীক শাপলা প্রতীক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!

    November 16, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে

    November 16, 2026

    হৃদয়ের পর এবার জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

    November 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!

    November 16, 20261 Views

    দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) নতুন…

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে

    November 16, 2026

    হৃদয়ের পর এবার জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

    November 16, 2026
    Top Trending

    ডায়াগনস্টিক পরীক্ষায় চিকিৎসকদের বছরে ১,৮৬১ কোটি টাকার কমিশন!

    November 16, 20261 Views

    দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ…

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে

    November 16, 20260 Views

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং…

    হৃদয়ের পর এবার জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

    November 16, 20260 Views

    জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.