Close Menu
    What's Hot

    ২২ ব্যাংকেই পুঞ্জীভূত লোকসান! ২ লাখ ৫৪ হাজার কোটি টাকার ধাক্কা

    October 5, 2026

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আদালতে অঝোরে কাঁদলেন মেঘনা আলম
    ● সর্বশেষ

    আদালতে অঝোরে কাঁদলেন মেঘনা আলম

    September 30, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর ধানমণ্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জব্দ মোবাইল ফোন, আইপ্যাড ও পাসপোর্ট নিজের জিম্মায় নিতে আবেদন করেছেন মেঘনা আলম। আবেদন নামঞ্জুর হওয়ায় আদালতে অশ্রু ঝরান তিনি।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে হাজির হন মেঘনা আলম। পরে তার পক্ষে আইনজীবী মহসিন রেজা পলাশ ও মহিমা ইসলাম বাঁধন জব্দ হওয়া মোবাইল, আইপ্যাড ও পাসপোর্ট নিজের জিম্মায় নেওয়ার জন্য আবেদন করেন।

    শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করেন।শুনানি শেষে মেঘনা আলম গণমাধ্যমে কথা বলেন। একপর্যায়ে তিনি কাঁদতে থাকেন। কেঁদে কেঁদে তিনি বলেন, তারা (রাষ্ট্রপক্ষ) আমার বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছে।

    তারা আমাকে সব মানুষের সামনে অপমান করে ছোট করে দিয়েছে। আদালতে যদি একটার পর একটা মিথ্যা বলতে থাকে, আমরা কিভাবে ন্যায়বিচার পাব? এরপর তিনি অঝোরে কাঁদতে থাকেন।
    এ সময় আসামিপক্ষের আইনজীবী মহসিন রেজা বলেন, আজ তদন্ত কর্মকর্তা আদালতে সময় চেয়ে একটি পিটিশন দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ফরেনসিক রিপোর্ট সম্পন্ন না হওয়ায় সময়ের আবেদন করেন।

    সে কারণে আজ পাসপোর্ট ফেরত চেয়ে আমাদের করা পিটিশন আবেদন নামঞ্জুর করেছেন।ফরেনসিক রিপোর্ট ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে। উনি জামিন পেয়েছেন এপ্রিলের ২৯ তারিখে। পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপের আবেদনের পর ২ মাস পার হয়েছে। একটি ফরেনসিক করতে দুই মাস সময় লাগে না।বিচার প্রক্রিয়াকে দীর্ঘ করার জন্যই এটা করা হচ্ছে। পরবর্তী তারিখের আগে আশা করি, আমরা ফেরত পাব।

    তিনি বলেন, গত ৩১ আগস্ট আদালত পাসওয়ার্ড দেওয়ার জন্য মেঘনা আলমকে নির্দেশ দেন। কিন্তু তদন্ত কর্মকর্তা এখনো সেই পাসওয়ার্ড পাননি। সে জন্য ফরেনসিক সম্পন্ন করা সম্ভব হয়নি। আজকেও তিনি আবেদন করেন। আমরা আদালতকে জানিয়েছি, মেঘনা আলম এখনো পাসওয়ার্ড না দেওয়ায় তার ফরেনসিক হয়নি। তার মোবাইল ও ল্যাপটপে কোনো রাষ্ট্রবিরোধী উপাদান আছে কিনা জানা যায়নি। এর মধ্যে যদি তাকে পাসপোর্ট দিয়ে দেওয়া হয়, তাহলে সে বিদেশে পালিয়ে যেতে পারে।

    অন্যদিকে রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুনুর রশিদ বলেন, মেঘনা আলমের গ্রেপ্তারের সময় তদন্ত কর্মকর্তা তার কাছ থেকে দুটি মোবাইল, একটি ল্যাপটপ ও একটি পাসপোর্ট জব্দ করেন। গত ২৯ জুলাই জব্দকৃত জিনিসগুলো তার জিম্মায় নেওয়ার জন্য আবেদন করেন। আদালত আসামি পক্ষ ও রাষ্ট্র পক্ষের শুনানি নিয়ে আদেশে বলেন, জব্দকৃত আলামতগুলো বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা হয়েছে কি না, মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান রয়েছে কিনা, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য করা প্রয়োজন। তদন্ত কর্মকর্তা ২৬ আগস্ট আদালতে মোবাইল ও ল্যাপটপের পাসওয়ার্ড চেয়ে আবেদন করেন

    এর আগে গত ২৮ এপ্রিল ডিটেনশন আইনে মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ বাতিল করা হয়। ওইদিনই কারামুক্তি হন তিনি। এরপর থেকে তিনি জামিনে আছেন।

    গত ৯ এপ্রিল বাসা থেকে আটক হন মেঘনা আলম। পরদিন ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনা কারাগারে পাঠানো হয়। এ ছাড়া গ্রেপ্তারের পর গত ১২ এপ্রিল ভাটারা থানার প্রতারণা মামলায় দেওয়ান সমিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৭ এপ্রিল রাজধানীর ধানমণ্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২২ এপ্রিল এ মামলায় তার আরো ৪ দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ড শেষে গত ২৭ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

    আইপ্যাড ও পাসপোর্ট আইপ্যাড মামলা আদালতে কান্না চাঁদাবাজি অভিযোগ ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত ✅ Meta Description: প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জব্দ থাকা মোবাইল ধানমণ্ডি থানা মামলা প্রতারণা মামলা মেঘনা আলম মেঘনা আলম পাসপোর্ট মোবাইল জব্দ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ২২ ব্যাংকেই পুঞ্জীভূত লোকসান! ২ লাখ ৫৪ হাজার কোটি টাকার ধাক্কা

    October 5, 2026

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২২ ব্যাংকেই পুঞ্জীভূত লোকসান! ২ লাখ ৫৪ হাজার কোটি টাকার ধাক্কা

    October 5, 20264 Views

    দেশের ব্যাংক খাতে আর্থিক চাপ যে ক্রমেই বাড়ছে, তার নতুন একটি চিত্র সামনে এসেছে। দেশের…

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026
    Top Trending

    ২২ ব্যাংকেই পুঞ্জীভূত লোকসান! ২ লাখ ৫৪ হাজার কোটি টাকার ধাক্কা

    October 5, 20264 Views

    দেশের ব্যাংক খাতে আর্থিক চাপ যে ক্রমেই বাড়ছে, তার নতুন একটি চিত্র…

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 20263 Views

    দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র ও নির্বাচনী…

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 20263 Views

    ইরানের ভূখণ্ডে অনুমোদন ছাড়া স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.