Close Menu
    What's Hot

    জাতিসংঘে ইরানকে ট্রাম্পের দুই প্রস্তাব, সামনে দুটি পথ!

    September 22, 2026

    নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবি যুবদল সভাপতির

    September 22, 2026

    যুক্তরাষ্ট্র অবরোধ তুললেই ৭ দিনে হরমুজ খুলবে ইরান!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, শুধু কার্যক্রম স্থগিত: ড. ইউনূস
    জাতীয় রাজনীতি

    আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, শুধু কার্যক্রম স্থগিত: ড. ইউনূস

    September 30, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। এমনকি দলটির নিবন্ধনও বাতিল বা স্থগিত করা হয়নি। বরং, বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আন্তর্জাতিক গণমাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমরা সংবিধান ও আইনের সীমার মধ্যেই কাজ করছি, এবং কোনো রাজনৈতিক দলকে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

    প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।

    এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে। কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে। সুতরাং তারাই ভালো বলতে পারবে।

    প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে। তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না।

    ড. ইউনূস বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারে নি। তারা মানুষ হত্যা করেছে। এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সব সময় অন্যকে দোষারোপ করেছে।

    ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এ সাক্ষাৎকারে আরও আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ইত্যাদি বিষয়।

    Awami League ban Awami League registration Awami League suspended Bangladesh politics Dr. Muhammad Yunus Mehdi Hasan political party suspension UNGA interview আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ ইউনূস সাক্ষাৎকার কার্যক্রম স্থগিত জাতিসংঘ সাধারণ পরিষদ ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ রাজনীতি মেহদি হাসান রাজনৈতিক দল স্থগিত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জাতিসংঘে ইরানকে ট্রাম্পের দুই প্রস্তাব, সামনে দুটি পথ!

    September 22, 2026

    নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবি যুবদল সভাপতির

    September 22, 2026

    যুক্তরাষ্ট্র অবরোধ তুললেই ৭ দিনে হরমুজ খুলবে ইরান!

    September 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জাতিসংঘে ইরানকে ট্রাম্পের দুই প্রস্তাব, সামনে দুটি পথ!

    September 22, 20260 Views

    জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

    নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবি যুবদল সভাপতির

    September 22, 2026

    যুক্তরাষ্ট্র অবরোধ তুললেই ৭ দিনে হরমুজ খুলবে ইরান!

    September 22, 2026
    Top Trending

    জাতিসংঘে ইরানকে ট্রাম্পের দুই প্রস্তাব, সামনে দুটি পথ!

    September 22, 20260 Views

    জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেছেন…

    নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের দাবি যুবদল সভাপতির

    September 22, 20260 Views

    ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতারের…

    যুক্তরাষ্ট্র অবরোধ তুললেই ৭ দিনে হরমুজ খুলবে ইরান!

    September 22, 20263 Views

    যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করে সামরিক চাপ কমালে সাত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.