Close Menu
    What's Hot

    মুখ্যমন্ত্রী হয়েই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতি বিজয়ের

    May 10, 2026

    ভবিষ্যতে যেন পুলিশ রাজনৈতিক হাতিয়ার না হয়, নতুন শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

    May 10, 2026

    চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    May 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে আলোচনা সভা
    ● সর্বশেষ

    বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে আলোচনা সভা

    ‘বাংলাদেশের এখনকার পরিস্থিতি আমাদের মানতে হবে, বুঝতে হবে’
    September 18, 2025No Comments5 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘হঠাৎ (পালাবদল) হয়ে যাওয়াতে একটা শকের মতো (দিল্লির কাছে) হয়ে গিয়েছিল… এখন মেনে নিতে হবে যে, বাংলাদেশের ভোটাররা যাকেই তাদের শাসক হিসেবে চিহ্নিত করবে তাদের আমাদের মানতে হবে।’

    বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন নিয়ে বিবিসিকে বলছিলেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় আমলা ও প্রসার ভারতী বোর্ডের প্রাক্তন সিইও জহর সরকার বিশ্বাস। তিনি বলেন, বাংলাদেশের এখনকার পরিস্থিতি আমাদের মানতে হবে, বুঝতে হবে। বোঝার থেকেও বেশি কথা হলো মানতে হবে। এই মুহূর্তে কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনে কী ফলাফল হয়, সেটা দেখার জন্য অপেক্ষা করা।

    বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে সম্প্রতি একটি আলোচনা সভার আয়োজন করে ভারতের বৈদেশিক নানা ইস্যুতে আলাপ-আলোচনার একটি প্রধান কেন্দ্র দিল্লির ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার’ (আইআইসি)। নির্বাচনকে সামনে রেখে ভারতের দিক থেকে কী ধরনের প্রস্তুতি কাঙ্ক্ষিত, সেই প্রশ্নকে ঘিরে বিশ্লেষকরা সেখানে নানা সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। কবে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি বিবিসি বাংলার প্রতিবেদনটিতে।

    বাংলাদেশের নতুন সরকার যদি ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন না হয়— এমন প্রশ্নের জবাবে জহর সরকার বলেন, এটা ঠিকই, এর মধ্যে একটা পয়েন্ট অব ভিউ এসে যায়, সেই সরকার যদি আমাদের বিরুদ্ধে হয় তখন কী হবে? এসব কথা পরের কথা… এগুলো পরের কথা… কে আসবে কে যাবে, কেউ জানে না। আসলে হচ্ছে কী, (বাংলাদেশে) কিছু ক্ষ্যাপা লোক টুকটাক করে কিছু বলে ফেলছে, যার বেসিসে সঙ্গে সঙ্গে একটা রিঅ্যাকশন হচ্ছে, তাতে মানুষ ক্ষেপে যাচ্ছে।

    ‘আসলে মনে রাখতে হবে এখনকার যে সরকার (বাংলাদেশে) সেটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, তাদের এত বেশি বলার বা খোঁচানোরও প্রয়োজনীয়তা নেই, তারা তো ইলেকশনটা করে নিলেই পারে।’

    ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলাও ছিলেন এই আলোচনা সভায়। সেখানে তিনি বলেন, বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যিই ক্ষমতায় এসে যায়, তাহলে আমাদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি স্বার্থের জন্য তার পরিণতি কী হতে পারে সেটা ভেবেও আমি কিন্তু সত্যিই দ্বিধান্বিত। আসলে এটার একটা বাস্তবতার দিক আছে, নিরাপত্তার দিক আছে, যেটা ভারতের সব নাগরিকের জন্যই দুশ্চিন্তার বিষয়।

    ‘এটা খুব সহজে বলাই যায়, যে কেউই জিতে ক্ষমতায় আসুক আমরা তাদের সঙ্গেই কাজ করব, কিন্তু সেই যে কেউটা যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে তো সেটা নিয়ে আপনাকে অবহিত থাকতে হবে। তখন তো আপনি বলতে পারেন না, ও আপনারা ওখানে ক্ষমতায় আছেন, বেশ বেশ।’

    হর্ষবর্ধন শ্রিংলা আরও মনে করেন— দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী যারা, তাদের দেশের পরিস্থিতিকে তাদের ‘অভ্যন্তরীণ ব্যাপার’ বলে ভারত কখনোই এড়িয়ে যেতে পারে না। মানে যেখানে ভারতের স্বার্থ জড়িত, সেটা অবশ্যই ভারতেরও ব্যাপার।

    তিনি বলেন, যদিও আমি আগেই বলেছি আমরা আমাদের সব প্রতিবেশীর সঙ্গেই সহযোগিতার স্পিরিট নিয়ে কাজ করতে চাই, আর আমাদের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতিরও মূল কথা সেটাই, কিন্তু এখানে মনে হচ্ছে আমরা একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন। আমাদের নিরাপত্তা স্বার্থ যাতে রক্ষিত হয় সেটা আমাদের দেখতেই হবে। আর আমাদের ইমিডিয়েট নেইবারহুডের কথা যদি বলি, যেসব দেশের সাথে আমাদের অভিন্ন সীমান্ত আছে, সেখানে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না!

    আলোচনা সভায় অংশ নেওয়া আরেকজন হলেন ওপি জিন্দাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও দীর্ঘদিনের বাংলাদেশ গবেষক শ্রী রাধা দত্ত। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি তিনি ঢাকা সফর করেছেন এবং জামায়াত, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখাও করেছেন।

    সেই সব আলোচনার প্রেক্ষাপটে তিনি মনে করছেন, আগামী নির্বাচনে অন্তত আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। আর ভারতেরও সেই বাস্তবতাটা স্বীকার করে নেওয়া উচিত।

    ২০১৪, ২০১৮ বা ২০২৪-এ কেন আমরা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলিনি? এখন কেন বলছি আমরা? এমন প্রশ্নও রাখেন তিনি।

    বস্তুত গত তিনটি নির্বাচনে ভোট কারচুপি অথবা বিএনপির বাইরে থাকাকে ভারত যেভাবে চোখ বন্ধ করে ‘অনুমোদন’ দিয়েছিল, সেটাই তাদের নৈতিক অবস্থানকে এখন দুর্বল করে দিচ্ছে বলে মনে করেন তিনি।

    ‘সুতরাং আমার মনে হয় বাংলাদেশকে এখন আমাদের বলা উচিত ওরা যেটা নিজেরা ঠিক করবে, আমরা সেটাই অ্যাকসেপ্ট করব। তা আমাদের পছন্দ হয়তো নাও হতে পারে, হয়তো হবে না। কিন্তু ওদের যেটা পয়েন্ট অব ভিউ, মানে ওরা যেটা চায়, মেজরিটি যেটা চায়, তার একটা মর্যাদা দিতে হবে।’

    বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের যে শক্তিবৃদ্ধি হচ্ছে সেই লক্ষণ স্পষ্ট, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদের নির্বাচনেও তারা দাপুটে জয় পেয়েছে। এই প্রেক্ষাপটে দিল্লিতেও কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন, জামায়াত এখন সে দেশে সম্পূর্ণ নতুন চেহারার একটি দল, কার্যত তারা যেন জামায়াত ২.০!

    সাম্প্রতিক ঢাকা সফরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে শ্রী রাধা দত্ত বলেন, আমি ডা. তাহেরকে জিজ্ঞেস করেছিলাম, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? উনি তখন বললেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন আনব?

    ‘আমি ১৯৭১-এর কথাও জিজ্ঞেস করেছিলাম, কারণ বহুকাল ধরেই আমরা জানি মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কী ছিল। তিনি তখন বললেন, মতিউর রহমান নিজামি বা দেলোয়ার হোসেন সাঈদীর মতো নেতারা কিন্তু প্রকাশ্যেই একাত্তরে জামায়াতের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন! আমরা ওটা স্বীকার করেছি।’

    পিআর ও জুলাই সনদের বিরোধিতাই ভারত-আওয়ামী লীগের ‘এজেন্ডা’
    জনগণ জুলাই সনদের বিপক্ষে ভোট দিলে কী হবে, প্রশ্ন রাশেদ খাঁনের
    ফলে জামায়াতকে নিয়ে শ্রী রাধা দত্তের উপসংহার, ওরা আসলে দারুণ ‘চার্ম অফেনসিভ’, কথায় আপনাকে মুগ্ধ করে দেবে। কিন্তু আসলে ওরা বাস্তবে কী করছে সেটা অবশ্য অন্য গল্প! আর ভারতকেও সেটা বুঝেই পা ফেলতে হবে।

    তবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও হর্ষবর্ধন শ্রিংলা বলছেন, জামায়াত হলো আসলে মুসলিম ব্রাদারহুডের অংশ। এরা সেই একই মুসলিম ব্রাদারহুড, যারা বাংলাদেশ, পাকিস্তান, মিশরসহ পৃথিবীর নানা দেশেই আছে। যেমনটা বলে না, চিতাবাঘ আসলে কখনোই তাদের গায়ের ডোরা দাগ বদলায় না। এখানেও বক্তারা অনেকেই নিশ্চয়ই একমত হবেন- জামায়াতও আসলে কখনোই পাল্টাবে না।

    সূত্র: বিবিসি বাংলা।

    আলোচনা সভা দিল্লি নির্বাচন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মুখ্যমন্ত্রী হয়েই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতি বিজয়ের

    May 10, 2026

    ভবিষ্যতে যেন পুলিশ রাজনৈতিক হাতিয়ার না হয়, নতুন শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

    May 10, 2026

    চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    May 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মুখ্যমন্ত্রী হয়েই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতি বিজয়ের

    May 10, 20263 Views

    ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বড় ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন অভিনেতা…

    ভবিষ্যতে যেন পুলিশ রাজনৈতিক হাতিয়ার না হয়, নতুন শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

    May 10, 2026

    চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    May 10, 2026
    Top Trending

    মুখ্যমন্ত্রী হয়েই ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতি বিজয়ের

    May 10, 20263 Views

    ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বড় ধরনের জনকল্যাণমূলক পদক্ষেপের…

    ভবিষ্যতে যেন পুলিশ রাজনৈতিক হাতিয়ার না হয়, নতুন শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

    May 10, 20263 Views

    রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক…

    চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

    May 10, 20261 Views

    বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক বর্তমানে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.