Close Menu
    What's Hot

    সোমবার অনুষ্ঠিত হবে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা

    July 5, 2026

    ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত পৌঁছাবে মেট্রোরেল

    July 5, 2026

    বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রায় ২৫০ কোটি টাকার পুরস্কার পাচ্ছে কেপ ভার্দে

    July 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল
    ● সর্বশেষ

    ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

    August 20, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারতের কাছে এমন কোনো তথ্য নেই যে, তাদের ভূখণ্ডে বাংলাদেশবিরোধী কোনো কার্যকলাপ ঘটছে।

    ভারতের মাটিতে কথিত আওয়ামী লীগের সদস্যদের কোনো বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বা ভারতের আইনবিরোধী কোনো কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে ভারত সরকার অবগত নয়। ভারত সরকারের নীতিও পরিষ্কার—তারা তাদের ভূখণ্ডে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় না। ফলে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তিকে ভারত অনুচিত ও ভিত্তিহীন বলে মনে করছে।

    ভারত পুনর্ব্যক্ত করেছে, বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নির্ধারণের জন্য শিগগিরই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা রাখে।

    এর আগে, বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘নিষিদ্ধ’ রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় স্থাপনের খবরে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের ক্রমবর্ধমান বাংলাদেশবিরোধী কার্যকলাপের পটভূমিতে এ ঘটনা ঘটেছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মানবতাবিরোধী গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ফৌজদারি মামলা হওয়ার কারণে দলের অনেক সিনিয়র নেতা পালিয়ে ভারতীয় ভূখণ্ডে রয়েছেন। এর আগে গত ২১ জুলাই সন্ধ্যায় একটি অখ্যাত এনজিওর আড়ালে নিষিদ্ধ দলটির কয়েকজন সিনিয়র নেতা দিল্লি প্রেস ক্লাবে মানুষের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা করেছিলেন। তারা উপস্থিত সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেছেন। ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন ভারতের মাটিতে থাকাকালে দলের ক্রমবর্ধমান কার্যক্রমের কথা নিশ্চিত করেছে।

    সরকার মনে করে, ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রচারণা চালানো, নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের আইনত অবৈধভাবে অফিস স্থাপনসহ যেকোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা। এ ঘটনা ভারতের সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ঝুঁকিও বহন করে এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তরের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলে। এটি বাংলাদেশে জনসাধারণের অনুভূতিতে আঘাত হানতে পারে, যা দুই নিকটতম প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরো উন্নত করার জন্য উভয় দেশের চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে।

    বিবৃতিতে এ ধরনের কার্যকলাপের অনুমতি ও সমর্থন না দেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়।

    এছাড়াও, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কোনো কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে, বিষয়টি নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি বাংলাদেশ অনুরোধ জানায়।

    আওয়ামী লীগ আন্তর্জাতিক রাজনীতি কূটনৈতিক বিবৃতি বাংলাদেশ-ভারত সম্পর্ক বাংলাদেশবিরোধী তৎপরতা ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের অবস্থান রণধীর জয়সওয়াল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সোমবার অনুষ্ঠিত হবে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা

    July 5, 2026

    ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত পৌঁছাবে মেট্রোরেল

    July 5, 2026

    বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রায় ২৫০ কোটি টাকার পুরস্কার পাচ্ছে কেপ ভার্দে

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সোমবার অনুষ্ঠিত হবে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা

    July 5, 20260 Views

    বিশিষ্ট লেখক, গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের…

    ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত পৌঁছাবে মেট্রোরেল

    July 5, 2026

    বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রায় ২৫০ কোটি টাকার পুরস্কার পাচ্ছে কেপ ভার্দে

    July 5, 2026
    Top Trending

    সোমবার অনুষ্ঠিত হবে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা

    July 5, 20260 Views

    বিশিষ্ট লেখক, গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল…

    ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত পৌঁছাবে মেট্রোরেল

    July 5, 20261 Views

    রাজধানীর মেট্রোরেল নেটওয়ার্ক আরও সম্প্রসারণের অংশ হিসেবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত লাইন-৬-এর…

    বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রায় ২৫০ কোটি টাকার পুরস্কার পাচ্ছে কেপ ভার্দে

    July 5, 20262 Views

    প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েই নজর কেড়েছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.