Close Menu
    What's Hot

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বন্ধ রুমে অন্য কিছু করাতে চেয়েছিলেন পরিচালক: জেসমিন ভাসিন
    ● সর্বশেষ

    বন্ধ রুমে অন্য কিছু করাতে চেয়েছিলেন পরিচালক: জেসমিন ভাসিন

    August 14, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মুম্বাইয়ের ঝলমলে বিনোদন জগতে লুকিয়ে থাকা অন্ধকার দিকটি আবারও সামনে এসেছে। টেলিভিশন ও বলিউডে পরিচিত অভিনেত্রী জেসমিন ভাসিন সম্প্রতি নিজের জীবনের এক দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে অনেকেই স্তব্ধ হয়ে গেছেন।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসমিন ভাসিন জানিয়েছেন, ঘটনাটি ঘটে মুম্বাইয়ের জুহুর একটি হোটেলে। তিনি একটি অভিনয়ের জন্য অডিশনে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। হোটেলের লবিতে পৌঁছে দেখেন, আরও কয়েকজন তরুণীও অডিশনের অপেক্ষায় ছিলেন। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়।

    জেসমিনের ভাষায় ‘দৃশ্যটি ছিল, প্রেমিক চলে যাচ্ছে আর আমাকে আটকাতে হবে। আমি দৃশ্যটি অভিনয় করছিলাম, কিন্তু পরিচালক কোনোভাবেই সন্তুষ্ট হচ্ছিলেন না। হঠাৎ তিনি হোটেলের রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন এবং অন্য কিছু করানোর চেষ্টা শুরু করলেন।’

    অভিনেত্রী বলেন, ওই পরিচালক তখন স্পষ্টতই মদ্যপ ছিলেন। তিনি অনুরোধ করেন, পরের দিন প্রস্তুতি নিয়ে এসে অভিনয় করার জন্য। কিন্তু পরিচালক রাজি হননি, বরং জোরাজুরি করে বলেন, ‘আজই অভিনয় করতে হবে’। অভিনয় চলাকালীন আরও খোলামেলাভাবে অভিনয়ের নির্দেশ দেন এবং একপর্যায়ে হুমকিও দিতে থাকেন।

    অবশেষে জেসমিন সাহস সঞ্চয় করে সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসেন। তিনি বলেন, ‘সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আর কখনো কোনো হোটেলের রুমে অডিশন দেব না।’

    বিনোদন জগতে ‘কাস্টিং কাউচ’ কোনো নতুন বিষয় নয়, তবে ভুক্তভোগীরা খুব কমই প্রকাশ্যে আসে। জেসমিনের এই খোলামেলা স্বীকারোক্তি আবারও প্রমাণ করে, পর্দার আড়ালে নারীদের নিরাপত্তা ও সম্মানের ক্ষেত্রে এখনও অনেক দূর যাওয়ার প্রয়োজন রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 20260 Views

    দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র ও নির্বাচনী কার্যক্রমের প্রতিটি স্তরে…

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026
    Top Trending

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 20260 Views

    দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র ও নির্বাচনী…

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 20263 Views

    ইরানের ভূখণ্ডে অনুমোদন ছাড়া স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে…

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 20263 Views

    ‘সাত’ যেন এখন ফুটবলের মাঠে নতুন এক আতঙ্কের নাম। একের পর এক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.