Close Menu
    What's Hot

    বাথরুম থেকে উদ্ধার জনপ্রিয় রিয়েলিটি শো তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ

    August 14, 2026

    আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    August 14, 2026

    ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»চেন্নাইয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ অশ্বিনের
    ● সর্বশেষ

    চেন্নাইয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ অশ্বিনের

    August 14, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী আইপিএলের আগে চেন্নাই সুপার কিংস (CSK) রবিচন্দ্রন অশ্বিনকে ছেড়ে দিতে পারে—এমন গুঞ্জনের মধ্যেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন ভারতের সাবেক তারকা স্পিনার।

    কদিন আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন অশ্বিন। এবার তিনি সরাসরি আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন।

    নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন দাবি করেন, চলতি আইপিএলে বদলি হিসেবে সই করানো ডেওয়াল্ড ব্রেভিসকে কাগজে-কলমের চুক্তির বাইরে অতিরিক্ত অর্থ দিয়েছে চেন্নাই।

    ঘটনার শুরু হয় সিএসকে পেসার গুরজাপনীত সিং চোট পেয়ে ছিটকে গেলে। তার বদলি হিসেবে ব্রেভিসকে ২.২ কোটি রুপিতে সই করানো হয়। কিন্তু অশ্বিনের অভিযোগ—বেস প্রাইসে নেওয়ার নিয়ম থাকা সত্ত্বেও অনেক বেশি টাকা দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার এই তারকাকে।

    অশ্বিনের ভাষায়, “এজেন্টদের মাধ্যমে অনেক ক্রিকেটারই শর্ত দেন—বাড়তি টাকা দিলে খেলব। ব্রেভিসের ক্ষেত্রেও তাই হয়েছে। চেন্নাই সেই টাকা দিতে রাজি ছিল, তাই সে দলে যোগ দেয়।”

    তিনি আরও জানান, ব্রেভিসের মতো ক্রিকেটাররা বুঝে যান, পরের নিলামে দাম বাড়বে—তাই তখনই বেশি টাকা দাবি করেন। আইপিএলের শেষদিকে এই কারণে চেন্নাইয়ের দল আরও শক্তিশালী হয়ে ওঠে বলে দাবি তার।

    চেন্নাই সুপার কিংস অবশ্য এ অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

    উল্লেখ্য, অশ্বিন দীর্ঘ সাত বছর সিএসকের হয়ে খেলেছেন। পরে পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসে খেলার পর গত মৌসুমে ৯.৭৫ কোটি রুপিতে আবার চেন্নাইয়ে ফেরেন। তবে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় পরের আসরে তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

    অশ্বিন আর্থিক অনিয়ম চেন্নাই
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বাথরুম থেকে উদ্ধার জনপ্রিয় রিয়েলিটি শো তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ

    August 14, 2026

    আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    August 14, 2026

    ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    August 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাথরুম থেকে উদ্ধার জনপ্রিয় রিয়েলিটি শো তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ

    August 14, 20262 Views

    জনপ্রিয় মার্কিন রিয়েলিটি টিভি তারকা টাইলার ডাকওয়ার্থ আর নেই। এমটিভির আলোচিত অনুষ্ঠান ‘দ্য চ্যালেঞ্জ’-এর পরিচিত…

    আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    August 14, 2026

    ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    August 14, 2026
    Top Trending

    বাথরুম থেকে উদ্ধার জনপ্রিয় রিয়েলিটি শো তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ

    August 14, 20262 Views

    জনপ্রিয় মার্কিন রিয়েলিটি টিভি তারকা টাইলার ডাকওয়ার্থ আর নেই। এমটিভির আলোচিত অনুষ্ঠান…

    আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

    August 14, 20262 Views

    আগামী একদিনে দেশের সবকটি বিভাগেই বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বিভিন্ন এলাকায়…

    ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    August 14, 20263 Views

    ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহের শেষ দিকে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.