Close Menu
    What's Hot

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দাবি না মানলে সারা দেশে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘট
    ● সর্বশেষ

    দাবি না মানলে সারা দেশে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘট

    August 8, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সড়ক পরিবহন মালিক সমিতি ফেডারেশনের মহাসচিব সাইফুল আলম বলেছেন, দুর্ঘটনায় চালকের জামিন না পাওয়ার আইন সংশোধনসহ ৮ দফা দাবি না মানলে ১২ আগস্ট ভোর ৬টা থেকে ১৫ আগস্ট ভোর ৬টা পর্যন্ত সারা দেশে পরিবহন ধর্মঘট পালন করা হবে। যোগাযোগ উপদেষ্টার কাছে আমরা আট দফা দাবি জানিয়েছি। সারা দেশে দাবির পক্ষে প্রচার চলছে।

    শুক্রবার (৮ আগস্ট) যশোর জেলা শ্রমিক ইউনিয়নে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রতিনিধি সভায় এ কথা জানানো হয়।

    সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ যশোরের সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে ও যশোর জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ লতিফ, বরিশাল জেলা প্রতিনিধি ইউসুফ হাওলাদার প্রমুখ।

    প্রধান অতিথি বলেন, আট দফা দাবি না মানলে আগামী ১২ আগস্ট থেকে সারা দেশে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘট পালন করা হবে।

    তিনি বলেন সড়ক পরিবহন আইন হয়েছে, একজন চালকের গাড়ি দুর্ঘটনায় পড়লে তার জামিন মিলবে না। ৫ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা বলছি, দুর্ঘটনার কারণে মামলা হতে পারে কোর্ট সাজা দিতে পারে। কিন্তু জামিন পাওয়া যাবে কী না সেটি নির্ধারণ করা আদালতের বিষয়। এটি নাগরিক অধিকার। আইনে জামিন নিষিদ্ধ করে রাখা উচিত নয়। এ ধারাগুলো সংশোধন করতে হবে।

    আট দফা দাবিগুলো হলো, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮ ও ১০৫ নম্বর ধারা সংশোধন করা, পুরনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফ) ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা। সেটা না হওয়া পর্যন্ত পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা, বাজেটে বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল করা, মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির সময়সীমা ৫ থেকে বাড়িয়ে ১২ বছর করা, দুর্ঘটনাকবলিত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করা, মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন করা, মহাসড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করা ও ড্রাইভিং লাইসেন্স-নবায়ন দ্রুত দেওয়া এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন করা।

    ৭২ ঘণ্টার ধর্মঘট ট্রাক ধর্মঘট দাবি আদায়ের আন্দোলন ধর্মঘট সংবাদ পরিবহন খাত পরিবহন ধর্মঘট পরিবহন মালিক শ্রমিক পরিবহন সংকট বাংলাদেশ ধর্মঘট বাস ধর্মঘট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 2026

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 20260 Views

    দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র ও নির্বাচনী কার্যক্রমের প্রতিটি স্তরে…

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026
    Top Trending

    গণতন্ত্রের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চান সিইসি

    October 5, 20260 Views

    দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র ও নির্বাচনী…

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 20260 Views

    ইরানের ভূখণ্ডে অনুমোদন ছাড়া স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে…

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 20262 Views

    ‘সাত’ যেন এখন ফুটবলের মাঠে নতুন এক আতঙ্কের নাম। একের পর এক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.