Close Menu
    What's Hot

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»তারকাদের জীবনে গলার কাঁটা এআই
    ● সর্বশেষ

    তারকাদের জীবনে গলার কাঁটা এআই

    August 8, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও ভিডিও এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তারকাদের জীবনে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে। এআই প্রযুক্তির মাধ্যমে অল্প সময়েই যেকোনো নারীর অশ্লীল ও আপত্তিকর ছবি-ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এতে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে তাদের।

    মাত্র কয়েক মাসের মধ্যে দেশের একাধিক তারকা অভিনেত্রীর ডিপফেক ছবি-ভিডিও ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে অনেকেই অবশ্য কথা বলেছেন। কেউ কেউ সচেতন হওয়ার বার্তা দিয়েছেন। কেননা, বিষয়টি নিয়ে কম-বেশি সবাই চিন্তিত। এবার এই ডিপফেক নিয়ে সরব হলেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সোয়া পাঁচটায় ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন মেহজাবীন চৌধুরী। সেখানে তিনি লিখেছেন, ‘প্রযুক্তি আজ আমাদের জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। আমরা অনেকেই এর ভালো দিকগুলো নিয়ে আশাবাদী। কিন্তু এর অন্ধকার দিকটা আর অস্বীকার করার সুযোগ নেই।’

    ‘এআই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি। কিন্তু এটা যখন ভুল মানুষের হাতে পড়ে, তখন তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই এখন এআই ব্যবহার করে সেলিব্রিটিদের বা নারীদের ছবি ও ভিডিও বিকৃত করছে। এগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে, আর যারা বুঝতে পারে না এগুলো ভুয়া, তারা বিশ্বাস করে, মন্তব্য করে, অপমান করে।’

    তিনি লিখেছেন, ‘এটা এখন নিত্যদিনের ঘটনা। এমন মানুষদের সংখ্যা বাড়ছে, যারা সারাদিন ধরে শুধুই এসব করে বেড়ায়। তারা ভুল তথ্য ছড়ায়, বিভ্রান্তি তৈরি করে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে। এটা শুধু অনৈতিক না, এটা একেবারে অপরাধ। এই ধরণের কর্মকাণ্ডকে ডিজিটাল সহিংসতা বলা যায়। এআই থামানো যাবে না, কিন্তু এর অপব্যবহার রোধ করা দরকার। আমাদের দরকার কঠোর আইন, শক্ত প্রতিরোধ, আর জনসচেতনতা। যারা এসব করে, তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।’

    সবশেষ মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘আমি আশা করি, আমাদের দেশে দ্রুত এমন নিয়ম-কানুন ও শাস্তির ব্যবস্থা হবে, যা সবাই―বিশেষ করে নারীদের জন্যএকটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করবে।’

    আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই মেহজাবীন চৌধুরী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 2026

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20260 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 2026

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 2026
    Top Trending

    কক্সবাজারের আবাসিক হোটেলে নারীর মরদেহ উদ্ধার, সঙ্গে ছিল শিশুসন্তান

    October 1, 20260 Views

    কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর…

    শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ফজলুর রহমান

    October 1, 20261 Views

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তার ফিরে আসা…

    হলের নাম পরিবর্তন নিয়ে ডাকসু নেতাদের সিনেট ওয়াকআউট

    October 1, 20262 Views

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলসহ শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়ে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.