Close Menu
    What's Hot

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026

    সবার জন্য নিরাপদ বাসস্থান! মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা তারেক রহমানের

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিঠি, ক্ষোভ ঝাড়লেন কৌশিক
    ● সর্বশেষ

    বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিঠি, ক্ষোভ ঝাড়লেন কৌশিক

    August 7, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় উত্তাল বাঙালি সমাজ। এবার এই প্রসঙ্গে সোচ্চার হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন— এমন ভাষাগত অজ্ঞতা প্রশাসনের পক্ষে লজ্জাজনক।

    সম্প্রতি দিল্লি পুলিশ সন্দেহভাজন বাংলাদেশি হিসেবে ৮ জন যুবককে আটক করে। তাদের কাছ থেকে যে নথি উদ্ধার হয়, তা বাংলা ভাষায় লেখা ছিল। সেই নথি অনুবাদের প্রয়োজনীয়তা জানিয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি অনুরোধপত্র পাঠানো হয়, যেখানে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়।

    এই ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী রূপম ইসলামসহ বহু বিশিষ্টজন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ও।

    নিজের ক্ষোভ প্রকাশ করে কৌশিক লেখেন, “বাংলা ভাষা আমার প্রিয় বিষয়, আট বছর ধরে বাংলা পড়িয়েছি। ‘বাংলাদেশি ভাষা’ নামে কোনো টেক্সট আছে বলে জানা ছিল না।”

    তিনি প্রশ্ন তোলেন, “দিল্লিতে তো অনেক বিশ্ববিদ্যালয় আছে, সেখানকার বাংলা ভাষার অধ্যাপকদের সহযোগিতা নেওয়া যেত না?”

    উল্লেখ্য, কৌশিক উদাহরণ টেনে বলেন, উইলিয়াম কেরি বাংলা ভাষা শিখেছিলেন বাংলার আত্মাকে বোঝার জন্য। প্রশাসনের এমন অজ্ঞতা যদি অব্যাহত থাকে, তবে প্রতি পদে ভুল তথ্য উঠে আসবে বলেই হুঁশিয়ারি দেন তিনি।

    তার বক্তব্যের শেষ লাইন ছিল, “বাংলা ভাষা থেকে হাজারটা আঞ্চলিক উপভাষা তৈরি হলেও টেক্সট একমাত্র বাংলা। ধন্যবাদ।”

    এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। অনেকেই বলছেন— পশ্চিমবঙ্গে বা ভারতের অন্য রাজ্যেও, শুধুমাত্র বাংলা বলায় বারবার অবহেলার শিকার হচ্ছেন মানুষজন। এই প্রবণতা থামাতে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

    কৌশিক বাংলা বাংলাদেশি ভাষা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 2026

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026

    সবার জন্য নিরাপদ বাসস্থান! মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা তারেক রহমানের

    October 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 20260 Views

    ইরানের ভূখণ্ডে অনুমোদন ছাড়া স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান।…

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 2026

    সবার জন্য নিরাপদ বাসস্থান! মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা তারেক রহমানের

    October 5, 2026
    Top Trending

    ইরানের আকাশে স্টারলিংক, ক্ষুব্ধ তেহরান! নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

    October 5, 20260 Views

    ইরানের ভূখণ্ডে অনুমোদন ছাড়া স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে…

    রিয়াল মাদ্রিদকে ৭ গোলের লজ্জা দিল বার্সেলোনা! একাই ৪ গোল পিনার

    October 5, 20261 Views

    ‘সাত’ যেন এখন ফুটবলের মাঠে নতুন এক আতঙ্কের নাম। একের পর এক…

    সবার জন্য নিরাপদ বাসস্থান! মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা তারেক রহমানের

    October 5, 20260 Views

    সীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করাকে সরকারের অন্যতম…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.