Close Menu
    What's Hot

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026

    গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুন

    February 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, দুই মাস আগে তফসিল: সিইসি
    ● সর্বশেষ

    ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, দুই মাস আগে তফসিল: সিইসি

    August 6, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী রমজানের আগে নির্বাচন করার জন্য শিগগিরই প্রধান উপদেষ্টার চিঠি পাবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোট গ্রহণের তারিখ থেকে মাস দু-এক আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

    আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

    সিইসি নাসির উদ্দিন বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টা একটি চিঠি দেবেন। আমরা প্রত্যাশা করছি, দ্রুত সময়ের মধ্যে চিঠি পেয়ে যাব। চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস দু-এক আগে তফসিল ঘোষণা করা হবে।’

    সিইসি বলেন, ‘দ্রুত চিঠি পেয়ে যাব, এটা আমরা বিশ্বাস করি। আর দ্রুত না পেলেও আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। কয়েক দিন থেকে ভোটের তারিখ নিয়ে আলাপ ছিল। ফেব্রুয়ারিতে নির্বাচনের নানা ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমাদের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি। একটি সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে, আমরা নিচ্ছি।’

    তিনি বলেন, ‘আমাদের কর্মকর্তারা রাতদিন খাটছেন। ভোটার তালিকা নিয়ে কাজ করেছেন।’

    জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।’

    আস্থা অর্জনকেই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী কয়েক মাসে পরিস্থিতির আরও উন্নতি হবে। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। ভোটারদের আস্থা অর্জনই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ ছাড়া এআইয়ের অপব্যবহার রোধ করাও বড় চ্যালেঞ্জ। আমরা নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে চাই। যেন উৎসবমুখর পরিবেশে ভোট হয়।

    তফসিল প্রথমার্ধে ভোট ফেব্রুয়ারি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026

    গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুন

    February 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 20262 Views

    জাতীয় নির্বাচনে জাপানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জয়ী হওয়ার পর টোকিওকে সতর্কবার্তা দিয়েছে চীন। বেইজিংয়ের…

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026

    গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুন

    February 10, 2026
    Top Trending

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 20262 Views

    জাতীয় নির্বাচনে জাপানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জয়ী হওয়ার পর টোকিওকে সতর্কবার্তা…

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 20262 Views

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে…

    গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুন

    February 10, 20261 Views

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা করায় শিল্পাঞ্চল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.