Close Menu
    What's Hot

    শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ সড়কের সচেতনতা বাড়াচ্ছে বিআরটিএ

    October 1, 2026

    ‘অপারেশন ক্লিন হার্ট’ নিয়ে সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    October 1, 2026

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শাহবাগে জুলাই আন্দোলনকারীদের দুই পক্ষের মধ্যে মারামারি
    ● সর্বশেষ

    শাহবাগে জুলাই আন্দোলনকারীদের দুই পক্ষের মধ্যে মারামারি

    August 1, 2025No Comments1 Min Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    শাহবাগে জুলাই আন্দোলনকারী দু’পক্ষের মারামারি। ছবি: ভিডিও থেকে নেওয়া
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনকারীদের দুই পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়।

    আজ শুক্রবার সন্ধ্যায় শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

    জুলাই সনদের দাবিতে রাস্তা অবরোধ করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছিলেন জুলাই আহত ও নিহতদের পরিবারের সদস্যদের একটি অংশ। পরে সেখানে জুলাই আন্দোলনের আরেকটি পক্ষ এসে তাদেরকে সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। যে পক্ষটি তাদের সরিয়ে দিতে আসে তাদের দাবি, এই আন্দোলন কারীরা ভুয়া জুলাই যোদ্ধা।

    এর আগে জুলাই সনদের দাবিতে শুক্রবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল।

    সকাল থেকেই বৃষ্টির মধ্যে মেট্রোরেলের পিলারের নিচে জুলাই যোদ্ধারা অবস্থান করতে থাকেন। লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে শতাধিক জুলাই যোদ্ধা অবস্থান করেন। অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতেও দেখা যায়। সড়কে ব্যারিকেড থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

    এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই যোদ্ধারা। এ সময় ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—স্লোগান দিতে শোনা যায়।

    আন্দোলনকারীদের সংঘর্ষ জুলাই আন্দোলন জুলাই সনদ ঢাকা আন্দোলন পুলিশ হস্তক্ষেপ বাংলাদেশ খবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক সহিংসতা শাহবাগ মারামারি শাহবাগ সংঘর্ষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ সড়কের সচেতনতা বাড়াচ্ছে বিআরটিএ

    October 1, 2026

    ‘অপারেশন ক্লিন হার্ট’ নিয়ে সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    October 1, 2026

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ সড়কের সচেতনতা বাড়াচ্ছে বিআরটিএ

    October 1, 20260 Views

    সড়ক দুর্ঘটনা কমানো এবং সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে নোয়াখালীতে বছরজুড়ে…

    ‘অপারেশন ক্লিন হার্ট’ নিয়ে সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    October 1, 2026

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 2026
    Top Trending

    শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ সড়কের সচেতনতা বাড়াচ্ছে বিআরটিএ

    October 1, 20260 Views

    সড়ক দুর্ঘটনা কমানো এবং সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরির…

    ‘অপারেশন ক্লিন হার্ট’ নিয়ে সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    October 1, 20260 Views

    দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে কোনো বিশেষ যৌথ বাহিনী গঠনের…

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 20263 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.