Close Menu
    What's Hot

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 2026

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 2026

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»ইসরায়েলি অবরোধে অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, গাজায় নিহত আরও ১১৬
    বিশ্বমঞ্চ

    ইসরায়েলি অবরোধে অনাহারে ৩৫ দিনের শিশুর মৃত্যু, গাজায় নিহত আরও ১১৬

    July 20, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 27 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসরায়েলি অবরোধ আর মানবিক সহায়তা বন্ধের মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। মাত্র ৩৫ দিন বয়সী এক নবজাতক অনাহারে মারা গেছে। গাজা সিটির আল-শিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

    হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, অপুষ্টির কারণে শিশুটি মারা গেছে। ওইদিন অন্তত আরও দুইজন ব্যক্তি অনাহারে মারা যান।

    এদিকে, ইসরায়েলের লাগাতার হামলায় গাজায় আরও ১১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সহায়তা কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়ে।

    আল-জাজিরা জানায়, ইসরায়েল এখন বিতর্কিত এসব ত্রাণকেন্দ্রেও ক্ষুধার্ত মানুষের ওপর হামলা চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র বাহিনী ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছে।

    এক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল-খালিদি বলেন, “জিপ ও ট্যাংক এগিয়ে আসতে দেখে আমরা পালাতে চেয়েছিলাম, কিন্তু তারা সরাসরি গুলি চালায়।”

    আরেকজন মোহাম্মদ আল-বারবারি বলেন, “এই ত্রাণকেন্দ্রগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। মানুষ বাঁচার আশায় আসছে, কিন্তু ফিরছে লাশ হয়ে।”

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন অন্তত ১৭ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। হাসপাতালগুলোতে খাবারের অভাবে অসংখ্য মানুষ ভিড় করছে, কিন্তু পর্যাপ্ত সহায়তা নেই।

    গাজার বাজারে খাদ্যের অভাব চরমে। দামে সাধারণ মানুষের নাগালের বাইরে। ২৩ লাখ মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ দুরূহ হয়ে উঠেছে।

    নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান ইয়ান এগেল্যান্ড জানান, গত ১৪২ দিনে তারা একটি ট্রাকও গাজায় ঢোকাতে পারেননি। ইউরোপীয় নেতারা সহায়তা প্রবাহের কথা বললেও বাস্তবতা ভিন্ন।

    জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, মিসরের সীমান্তে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে, কিন্তু ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না। সংস্থাটির দাবি, “সীমান্ত খুলুন, অবরোধ তুলে নিন এবং আমাদের কাজ করতে দিন।”

    অনাহারে অবরোধে ইসরায়েলি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 2026

    জ্বালানির দাম কমাতে ট্রাম্পের কঠোর নির্দেশ, অমান্য করলে কঠিন ব্যবস্থা

    June 30, 2026

    জ্বালানি তেলের দাম দ্রুত কমানোর আহ্বান ট্রাম্পের

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 20261 Views

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ঘোষণায়…

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 2026

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 2026
    Top Trending

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 20261 Views

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি প্রকাশ করেছে বাংলাদেশ…

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 20263 Views

    দেশজুড়ে তাপমাত্রা বাড়তে থাকায় হিট স্ট্রোক, পানিশূন্যতা ও গরমজনিত অসুস্থতার ঝুঁকিও বাড়ছে।…

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 20262 Views

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধের অবসান ঘটাতে কিয়েভ একাধিকবার সমাধানের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.