Close Menu
    What's Hot

    গাজী নজরুলের এমপি পদ থাকবে তো? স্পিকারের বক্তব্যে নতুন প্রশ্ন

    September 22, 2026

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 2026

    জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে ইরান
    বিশ্বমঞ্চ

    আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে ইরান

    July 6, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরানে বসবাসকারী লাখ লাখ আফগান অভিবাসী ও শরণার্থীকে দেশ ছাড়তে শেষবারের মতো নির্দেশ দিয়েছে তেহরান। স্বেচ্ছায় ইরান ত্যাগের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে রোববার (৬ জুলাই)। এরপর অবৈধভাবে অবস্থানরত আফগান নাগরিকদের আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেছে ইরানি কর্তৃপক্ষ।

    এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত এবং ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর দেশটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

    মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে, ইরান থেকে আফগানদের গণহারে ফেরত পাঠানো হলে আফগানিস্তান আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। যুদ্ধ, দারিদ্র্য এবং তালেবান শাসন থেকে বাঁচতে পালিয়ে আসা এই মানুষদের অনেকে কয়েক দশক ধরে ইরানে বসবাস করছেন।

    জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, চলতি বছরের মার্চে ইরান সরকার একটি সময়সীমা ঘোষণা করে, যার মধ্যে যারা বৈধতা ছাড়া অবস্থান করছে, তাদের দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়। এরপর থেকে প্রায় সাত লাখ আফগান ইরান ছেড়েছে, শুধু জুন মাসেই ফিরে গেছে ২ লাখ ৩০ হাজারের বেশি।

    ইরানে প্রায় ৪০ লাখ আফগান শরণার্থী ও অভিবাসী রয়েছে বলে ধারণা করা হয়। তাদের অনেকে সেখানেই জন্মেছে এবং বেড়ে উঠেছে।

    তেহরানে বসবাসকারী আফগান রেস্তোরাঁ মালিক বতৌল আকবরি আল জাজিরাকে বলেন, ইরানে এখন ‘অ্যান্টি-আফগান’ মনোভাব দেখা যাচ্ছে, যা আমাদের ভীষণভাবে কষ্ট দিচ্ছে। আমাদের অনেকের কাছে এটাই একমাত্র চেনা ঘর।

    জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন প্রতিদিন গড়ে ৩০ হাজার আফগানকে ইরান থেকে ফেরত পাঠানো হয়েছে, যেখানে আগের গড় ছিল দিনে মাত্র দুই হাজার।

    ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, আমরা সবসময় অতিথিপরায়ণ ছিলাম। কিন্তু জাতীয় নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের অবশ্যই ফিরে যেতে হবে।

    তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক রেসুল সেরদার জানান, ইরানের চলমান অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সামাজিক নানা সমস্যার জন্য আফগান অভিবাসীদের দায়ী করা হচ্ছে। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর এসব অভিযোগ আরও জোরালোভাবে সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং রাজনৈতিক ভাষণগুলোর মাধ্যমে দাবি করা হচ্ছে, ইসরায়েল আফগানদের গুপ্তচর হিসেবে ব্যবহার করছে।

    আফগান ইরান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 2026

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ব্যাপকভাবে

    September 21, 2026

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গাজী নজরুলের এমপি পদ থাকবে তো? স্পিকারের বক্তব্যে নতুন প্রশ্ন

    September 22, 20260 Views

    সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই সামনে এসেছে গুরুত্বপূর্ণ একটি…

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 2026

    জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

    September 22, 2026
    Top Trending

    গাজী নজরুলের এমপি পদ থাকবে তো? স্পিকারের বক্তব্যে নতুন প্রশ্ন

    September 22, 20260 Views

    সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই সামনে…

    দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

    September 22, 20263 Views

    জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব বিবেচনায় নিয়ে দেশের সড়ক ও নৌপরিবহনের ভাড়া…

    জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

    September 22, 20262 Views

    জ্বালানি তেলের নতুন মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.