Close Menu
    What's Hot

    রাজধানীর ৩ মেট্রোরেল প্রকল্পে একনেকের অনুমোদন

    September 16, 2026

    স্বাস্থ্য পরীক্ষায় আবারও মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

    September 16, 2026

    মুগ্ধসহ ১১ হত্যা মামলায় ২৬ আসামি, অভিযোগ গঠন নিয়ে আদেশ ২৩ সেপ্টেম্বর

    September 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»ভবিষ্যদ্বাণী ঘিরে আতঙ্কে জাপানিরা
    বিশ্বমঞ্চ

    ভবিষ্যদ্বাণী ঘিরে আতঙ্কে জাপানিরা

    July 5, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০২১ সালে প্রকাশিত একটি মাঙ্গা কমিকে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, ২০২৫ সালের ৫ জুলাই জাপান বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে। সেই ভবিষ্যদ্বাণী ঘিরে এখন আতঙ্কে রয়েছে জাপানিরা। বিশেষ করে গত বৃহস্পতিবার দেশটির মূল দ্বীপ কায়সোতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর উদ্বেগ আরও বেড়ে যায়। এরই মধ্যে আজ শনিবার (৫ জুলাই) সেখানে আবারও ৫.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যা আতঙ্ককে আরও তীব্র করে তোলে।

    আরও ভূমিকম্প হতে পারে এমন আশঙ্কা থেকে সেখানকার কিছু অঞ্চলের মানুষকে গতকাল সরিয়ে নেওয়া হয়। গত দুই সপ্তাহে সেখানে ১ হাজার বারের বেশি ভূমিকম্প হয়েছে।

    এমন উৎকণ্ঠার মধ্যে জাপানের সরকার আজ সতর্কতা দিয়েছে দেশটিতে আরও ভূমিকম্প আঘাত হানতে পারে। তবে জাপান বড় বিপর্যয়ের মুখে পড়বে এমন কোনো ভিত্তিহীন কথায় বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে তারা।

    দেশটির ভূতত্ত্ব এজেন্সির ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আয়াতাকা এবিতা বলেছেন, “আমাদের বর্তমান বৈজ্ঞানিক জ্ঞান অনুযায়ী ভূমিকম্প আঘাত হানা, এটির মাত্রা কেমন হবে সেটি ধারণা করা বা পূর্বাভাস দেওয়া অত্যন্ত কঠিন। আমি সাধারণ মানুষকে বলব বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে আপনারা কাজ করবেন।”

    জাপান বড় বিপর্যয়ে পড়বে— এ গুজবটি এমনভাবে ছড়িয়েছে যে অনেকে জাপান ভ্রমণ বাদ দিয়েছেন। বিশেষ করে হংকংয়ে এ গুজব তীব্র হয়েছে। এ কারণে গত বছরের মে মাসে যত মানুষ হংকং থেকে জাপানে গিয়েছিলেন এ বছরের মে মাসে তা ১১ শতাংশ কম ছিল।

    মাঙ্গা কমিক বুকটি তৈরি করেন রায়ো তাতসুকি। তিনি ১৯৯৯ সালে প্রথম বুকটি প্রকাশ করেন। ২০২১ সালে এটি পুনরায় প্রকাশিত হয়। তার বইয়ের প্রকাশক জানিয়েছেন, লেখক ‘কোনো ভবিষদ্বাণী করা ব্যক্তি’ নয়।

    জাপান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ। বিশ্বে ৬ মাত্রা বা তার বেশি শক্তিশালী যেসব ভূমিকম্প হয় তার পাঁচভাগের এক ভাগ জাপানে সংঘটিত হয়।

    সূত্র: রয়টার্স

    জাপানিরা ভবিষ্যদ্বাণী মাঙ্গা কমিকে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজে সংঘর্ষ, দিল্লির তীব্র প্রতিবাদ

    September 16, 2026

    বিদেশি শিক্ষার্থীদের ৪ বছরের সীমা আটকে দিল আদালত

    September 15, 2026

    ইউক্রেনীয় ট্রেনে হামলার পর রাশিয়াকে বার্তা, ‘ভয় পাইনি’

    September 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাজধানীর ৩ মেট্রোরেল প্রকল্পে একনেকের অনুমোদন

    September 16, 20260 Views

    অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে…

    স্বাস্থ্য পরীক্ষায় আবারও মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

    September 16, 2026

    মুগ্ধসহ ১১ হত্যা মামলায় ২৬ আসামি, অভিযোগ গঠন নিয়ে আদেশ ২৩ সেপ্টেম্বর

    September 16, 2026
    Top Trending

    রাজধানীর ৩ মেট্রোরেল প্রকল্পে একনেকের অনুমোদন

    September 16, 20260 Views

    অনুমোদন পেল রাজধানীর তিন মেট্রোরেল প্রকল্প রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তিনটি মেট্রোরেল…

    স্বাস্থ্য পরীক্ষায় আবারও মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

    September 16, 20260 Views

    নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে আবারও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…

    মুগ্ধসহ ১১ হত্যা মামলায় ২৬ আসামি, অভিযোগ গঠন নিয়ে আদেশ ২৩ সেপ্টেম্বর

    September 16, 20260 Views

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা এলাকায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.