Close Menu
    What's Hot

    কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার হয়ে দেশে ফিরলেন আরও ৭৮ বাংলাদেশি

    June 17, 2026

    সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    June 17, 2026

    ইতিহাস বদলে দিল আর্জেন্টিনা, ভাঙল বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচের অভিশাপ

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»চোখ রাঙাচ্ছে মেগা সুনামি, হুমকির মুখে যুক্তরাষ্ট্রের তিন রাজ্য
    বিশ্বমঞ্চ

    চোখ রাঙাচ্ছে মেগা সুনামি, হুমকির মুখে যুক্তরাষ্ট্রের তিন রাজ্য

    August 21, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসতে পারে ভয়াবহ ‘মেগা সুনামি’। সম্ভাব্য এই সুনামির আঘাতে দেশটির বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

    সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনই সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। খবর নিউইয়র্ক পোস্টের।

    যুক্তরাষ্ট্রের ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ সাময়িকীতে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় সতর্ক করা হয়েছে যে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে একটি শক্তিশালী ভূমিকম্প এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি একত্রে ভয়াবহ ‘মেগা সুনামি’ সৃষ্টি করতে পারে।
    নর্থ ভ্যাঙ্কুভার দ্বীপ থেকে ক্যালিফোর্নিয়ার কেপ মেনডোসিনো পর্যন্ত বিস্তৃত এই ভূ-প্রাকৃতিক অঞ্চলটি যদি সক্রিয় হয়ে ওঠে, তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে উত্তর ক্যালিফোর্নিয়া, উত্তর ওরেগন এবং দক্ষিণ ওয়াশিংটনের উপকূলীয় অঞ্চলগুলো।
    গবেষকরা আরও সতর্ক করে জানিয়েছেন, এই সুনামির ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে আরও দূরের এলাকাগুলোতেও, যেমন—আলাস্কা ও হাওয়াই।

    আলাস্কা, হাওয়াই ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল দীর্ঘদিন ধরেই এ ধরনের ঝুঁকির মুখে রয়েছে। কারণ সেগুলো দুর্যোগপ্রবণ অঞ্চলের খুব কাছাকাছি। বিশেষ করে পশ্চিম উপকূলের জন্য নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

    গবেষণায় বলা হয়েছে, আগামী ৫০ বছরের মধ্যে ওই ফল্টলাইনে ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা প্রায় ১৫ শতাংশ। এতে সাড়ে ৬ ফুট পর্যন্ত ধসে যেতে পারে উপকূলীয় ভূমি।

    গবেষণার প্রধান লেখক ও ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক টিনা দুরা জানিয়েছেন, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে বড় ভূমিকম্প হলে উপকূলীয় বন্যাপ্রবণ এলাকা কতটা বাড়তে পারে, তা আগে কখনো হিসাব করা হয়নি। এর ফলে ভূমি ব্যবহারে বড় ধরনের প্রভাব পড়বে এবং পুনরুদ্ধারে দীর্ঘ সময় লাগতে পারে।

    আলাস্কা: দুর্গম ভূপ্রকৃতি ও ঘনঘন ভূমিকম্পের কারণে এখানে ভূমিধসের ঝুঁকি বেশি।

    হাওয়াই: আগ্নেয়দ্বীপগুলোতে অতীতে একাধিকবার মেগা সুনামি ঘটেছে। প্রায় এক লাখ পাঁচ হাজার বছর আগে লানাই দ্বীপে এক হাজার ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছিল। বর্তমানে সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়া ও কিলাউইয়ার কারণে এখনো সেখানে বড় হুমকি রয়েছে।

    পশ্চিম উপকূল: উত্তর আমেরিকার অন্যতম সক্রিয় ভূকম্পন এলাকা ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে আগামী কয়েক দশকের মধ্যেই বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অংশ, যেখানে টেকটোনিক প্লেট সংঘর্ষে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ও অধিকাংশ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।

    যুক্তরাষ্ট্রের এ অঞ্চলে ৮ মাত্রার বেশি শক্তির ভূমিকম্প সর্বশেষ আঘাত হেনেছিল ১৭০০ সালের ২৬ জানুয়ারি। টিনা দুরা আরও বলেন, ক্যাসকাডিয়া এক বিশেষ অঞ্চল। যদিও এখানে জনসংখ্যা খুব বেশি নয়, তবে প্রায় সব মোহনায় বসতি রয়েছে, আর সেগুলোই ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় পড়ে। আমার মতে, এখানে ভূমি ধসের প্রভাব বিশ্বে সাম্প্রতিক বড় ভূমিকম্পগুলোর চেয়েও ভয়াবহ হতে পারে।

    ওয়াশিংটন ওরেগন দুর্যোগ ক্যালিফোর্নিয়া সুনামি ক্যাসকাডিয়া সাবডাকশন জোন মেগা সুনামি মেগা সুনামি গবেষণা যুক্তরাষ্ট্র ভূমিকম্প সুনামি বিপদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    লেবাননে নতুন হামলা হলে তা সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

    June 16, 2026

    যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি

    June 16, 2026

    ইসরায়েলের ঘোষণা: দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার হয়ে দেশে ফিরলেন আরও ৭৮ বাংলাদেশি

    June 17, 20261 Views

    কম্বোডিয়াভিত্তিক সাইবার প্রতারণা চক্রের কবল থেকে উদ্ধার হওয়া আরও ৭৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। সর্বশেষ এই…

    সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    June 17, 2026

    ইতিহাস বদলে দিল আর্জেন্টিনা, ভাঙল বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচের অভিশাপ

    June 17, 2026
    Top Trending

    কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার হয়ে দেশে ফিরলেন আরও ৭৮ বাংলাদেশি

    June 17, 20261 Views

    কম্বোডিয়াভিত্তিক সাইবার প্রতারণা চক্রের কবল থেকে উদ্ধার হওয়া আরও ৭৮ বাংলাদেশি দেশে…

    সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    June 17, 20262 Views

    দেশের কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যার আগেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার…

    ইতিহাস বদলে দিল আর্জেন্টিনা, ভাঙল বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচের অভিশাপ

    June 17, 20262 Views

    অবশেষে দীর্ঘদিনের এক অস্বস্তিকর পরিসংখ্যান থেকে মুক্তি পেল আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.