ভিসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তুরস্কের দূতাবাস। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত ওই পোস্টে তুরস্ক দূতাবাসের বর্তমান ঠিকানা হিসেবে ৬, ফেলানী এভিনিউ, বারিধারা কূটনৈতিক এলাকা, ঢাকা-১২১২ উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যয় দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানায়।

ফেসবুক পোস্টে ভিসা সেবাসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং আবেদনকারীদের সঠিক ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও আপডেটের জন্য অফিসিয়াল ফেসবুক পেইজ ও নির্ধারিত যোগাযোগ মাধ্যম অনুসরণ করতে হবে।

তুরস্কের দূতাবাস কর্তৃপক্ষ ভিসা প্রত্যাশীদের বিভ্রান্তি এড়াতে দালাল বা অননুমোদিত উৎসের ওপর নির্ভর না করার পরামর্শও দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version