Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 2026

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»সরকারি চাকরিতে চার লাখ ৬৮ হাজার পদ শূন্য
    জাতীয় রাজনীতি

    সরকারি চাকরিতে চার লাখ ৬৮ হাজার পদ শূন্য

    June 30, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সরকারি চাকরিতে মোট চার লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে, যা মোট অনুমোদিত পদের ২৪ দশমিক ৪০ শতাংশ।

    সোমবার (৩০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ২০২৪ সালের সরকারি কর্মচারীদের পরিসংখ্যান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    পরিসংখ্যানে দেখা যায়, সরকারি চাকরিতে বর্তমানে ১৯ লাখ ১৯ হাজার ১১১টি অনুমোদিত পদ রয়েছে। এর বিপরীতে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মরত আছেন; ফাঁকা আছে চর লাখ ৬৮ হাজার ২২০টি পদ।

    সরকারি চাকরিতে ২০১৮ সালে ৩ লাখ ৯৩ হাজার ২৪৭টি, ২০১৯ সালে ৩ লাখ ৮৭ হাজার ৩৩৮টি, ২০২০ সালে ৩ লাখ ৮০ হাজার ৯৫৫ এবং ২০২১ সালে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি, ২০২২ সালে ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬টি এবং ২০২৩ সালে ৪ লাখ ৭৩ হাজার একটি পদ ফাঁকা ছিল।

    এখন সরকারি চাকরিতে প্রথম থেকে নবম গ্রেডের (আগের প্রথম শ্রেণি) ২ লাখ ৫৯ হাজার ৬৫৭টি অনুমোদিত পদ রয়েছে। এসব পদের বিপরীতে কর্মরত আছেন এক লাখ ৯০ হাজার ৭৭৩ জন। ফাঁকা আছে ৬৮ হাজার ৮৮৪টি পদ।

    ১০ থেকে ১২তম গ্রেডে (আগের দ্বিতীয় শ্রেণি) ৩ লাখ ৬২ হাজার ২৮৯টি পদের বিপরীতে কাজ করছেন ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন। ফাঁকা রয়েছে এক লাখ ২৯ হাজার ১৬৬টি পদ।

    ১৩ থেকে ১৬তম গ্রেডে (আগের তৃতীয় শ্রেণি) ৭ লাখ ৬০ হাজার ৬৩৪টি পদ রয়েছে। এসব পদের বিপরীতে কর্মরত আছেন ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন। ফাঁকা আছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ।

    অন্যদিকে, ১৭ থেকে ২০তম গ্রেডে (আগের চতুর্থ শ্রেণি) ৫ লাখ ১৯ হাজার ৮১২টি পদ রয়েছে। এসব পদের বিপরীতে কর্মরত আছেন ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন। ফাঁকা রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ।

    পরিসংখ্যান অনুযায়ী, সরকারি দপ্তরে নির্ধারিত ও অন্যান্য কাজের জন্য ১৬ হাজার ১১৬টি পদ থাকলেও এসব পদের বিপরীতে কাজ করছেন ৭ হাজার ৮৯০ জন। ফাঁকা রয়েছে ৮ হাজার ১৩৬টি পদ।

    প্রথম থেকে ১২তম গ্রেডের গেজেটেড পদগুলোতে নিয়োগ দেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আর ১৩ থেকে ২০তম গ্রেডের পদে সরাসরি নিয়োগ দেয় মন্ত্রণালয় ও বিভাগ।

    সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৬ হাজার ৬৪টি এবং অধিদপ্তর ও পরিদপ্তরে ২ লাখ ৯৬ হাজার ১১২টি পদ ফাঁকা রয়েছে। আর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ হাজার ২৯টি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে ফাঁকা রয়েছে এক লাখ ৫১ হাজার ১৫টি পদ।

    জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 2026

    জাতিসংঘ সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন

    September 30, 2026

    রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 20263 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই আগ্রহ রয়েছে বলে…

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 20263 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই…

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 20262 Views

    গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে দারুণ এক রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।…

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 20262 Views

    ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী প্যাট্রিক ব্রাঁকো রুইভি চলতি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.