জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আফরোজা আব্বাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি এ পদে যোগদান করেন।

আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সহধর্মিণী।

এর আগে গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ অনুযায়ী, তিনি অবৈতনিক ভিত্তিতে দায়িত্ব পালন করবেন এবং যোগদানের তারিখ থেকে আগামী দুই বছর এ পদে বহাল থাকবেন।

সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই এই নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে চেয়ারম্যান চাইলে নিজ উদ্যোগেও পদত্যাগ করতে পারবেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন পরিচালিত জাতীয় মহিলা সংস্থা নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করে থাকে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংস্থাটির কার্যক্রমে আফরোজা আব্বাস নেতৃত্ব দেবেন।

Share.
Leave A Reply

Exit mobile version