Close Menu
    What's Hot

    প্রস্তাবকারীর পরিচয় প্রকাশ করতে আমির হামজাকে আইনি নোটিশ

    April 2, 2026

    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কিনা, জানাল আমিরাত

    April 2, 2026

    আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী আজ
    ● সর্বশেষ

    তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী আজ

    July 24, 2025No Comments1 Min Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    তাজউদ্দীন আহমদের ১০০তম জন্মদিন আজ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের ১০০তম জন্মদিন আজ ২৩ জুলাই। ১৯২৫ সালের এই দিনে গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার।

    গত ১৭ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দীনের বড় মেয়ে শারমিন আহমদ এবং ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ।

    তাজউদ্দীন আহমদ ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি ১৯৬৪ সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৬৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের নেতৃত্বেই আওয়ামী লীগ দেশের জনগণকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত করে।

    মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাজউদ্দীন।

    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বাধীনতা-পরবর্তী সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী ছিলেন।

    স্বাধীন দেশে তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৭৪ সাল পর্যন্ত। পরে তিনি মন্ত্রিসভা থেকে সরে যান।

    ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবার নিহত হওয়ার পর তৎকালীন সরকার তাজউদ্দীনকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখে। সেখানেই বন্দি অবস্থায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় আরও তিন নেতার সঙ্গে তাজউদ্দীন আহমদকে হত্যা করা হয়।

    তাজউদ্দীন আহমদের ১০০তম জন্মদিন আজ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রস্তাবকারীর পরিচয় প্রকাশ করতে আমির হামজাকে আইনি নোটিশ

    April 2, 2026

    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কিনা, জানাল আমিরাত

    April 2, 2026

    আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

    April 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রস্তাবকারীর পরিচয় প্রকাশ করতে আমির হামজাকে আইনি নোটিশ

    April 2, 20265 Views

    কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার জন্য ৫০ কোটি টাকা ঘুসের প্রস্তাবদাতাদের নাম জনসম্মুখে প্রকাশ…

    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কিনা, জানাল আমিরাত

    April 2, 2026

    আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

    April 1, 2026
    Top Trending

    প্রস্তাবকারীর পরিচয় প্রকাশ করতে আমির হামজাকে আইনি নোটিশ

    April 2, 20265 Views

    কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার জন্য ৫০ কোটি টাকা ঘুসের প্রস্তাবদাতাদের…

    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কিনা, জানাল আমিরাত

    April 2, 20262 Views

    ইরানের হাতে বন্ধ হয়ে থাকা হরমুজ প্রণালি খুলতে যুদ্ধে জড়াতে চায় সংযুক্ত…

    আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

    April 1, 20261 Views

    সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.