Close Menu
    What's Hot

    রাজনীতিবিদরা চিন্তায় গরিব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে: এমপি নিজান

    February 22, 2026

    পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    February 22, 2026

    হাসনাত-নাসীরুদ্দীন পাটওয়ারীর পর এবার সারজিসের স্ট্যাটাস ভাইরাল

    February 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আইনস্টাইন” বলে ডাকতেন ছেলেকে, সেই বাবার কাঁধেই এল সায়ানের মরদেহ!
    ● সর্বশেষ

    আইনস্টাইন” বলে ডাকতেন ছেলেকে, সেই বাবার কাঁধেই এল সায়ানের মরদেহ!

    July 22, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 39 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘ও বাবু, আমার সোনামনি কই, ওরে মাগো, আমার সোনামনি কই!’—এভাবেই বিলাপ করছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফের দাদি। বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে নিহত সায়ানকে ফিরে পাওয়ার জন্য কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

    মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পালবাড়িতে গেলে দেখা যায় হৃদয়বিদারক এই দৃশ্য। তখনো বাড়িতে এসে পৌঁছায়নি সায়ানের মরদেহ।

    দুপুর পৌনে ১টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাড়ির সামনে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এর ১০ মিনিট পর আরেকটি গাড়িতে এসে পৌঁছান সায়ানের বাবা, মাইলস্টোন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এএফএম ইউসুফ। বন্ধু ও স্বজনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। আর বলেন,
    “আমি তো কারো ক্ষতি করিনি। আমার ছেলে মেধাবী ছিল, ক্লাসে সবসময় প্রথম হতো। এত সুন্দর, এত স্মার্ট ছিল! আমি ওকে আইনস্টাইন বলে ডাকতাম। কখনো মিথ্যা বলতো না। আমার সঙ্গে কেন এমন হলো?”

    কী ঘটেছিল সেই দিন?
    সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ভবনটিতে থাকা শিক্ষার্থীদের অনেকেই হতাহত হয়।
    সায়ানের চাচা মিজানুর রহমান বলেন, ‌ঝলসে যাওয়া শরীর আর কাঁধে ব্যাগ নিয়ে সায়ান নিজেই ভবন থেকে বেরিয়ে আসে। পরে ভিডিও দেখে তার বাবা-মা তাকে শনাক্ত করেন। কিন্তু রাত সাড়ে ৩টার দিকে ঢাকার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

    জানাজা ও দাফন:
    বিকেল ৩টার দিকে জানাজা শেষে দাদা ডা. মাকসুদুর রহমানের কবরের পাশে দাফন করা হয় সায়ানকে।
    তার বাবা ইউসুফ ও মা শামীমা শাম্মী উভয়েই মাইলস্টোন স্কুল-কলেজের রসায়নের শিক্ষক। একমাত্র ছোট বোন ফারিশা পড়ে তৃতীয় শ্রেণিতে। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি এসেছিল পরিবার। আর কোনো এক ছুটিতে ফেরার কথা ছিল সায়ানের—যেটি আর হলো না।

    প্রতিবাদ ও প্রশ্ন:
    সায়ানের বাবার বন্ধু দিদার বলেন, “এই এলাকায় কেন প্রশিক্ষণ বিমান চলবে? জনবহুল এলাকার ওপর দিয়ে বিমান ওড়ানো কতটা যুক্তিসংগত? প্রশিক্ষণের জায়গা নির্জন এলাকায় হওয়া উচিত।”

    একই দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থী নিহত: লক্ষ্মীপুরের পার্বতীনগর ইউনিয়নের আফনান ফায়াজ, সপ্তম শ্রেণির আরেক ছাত্র, একই দুর্ঘটনায় নিহত হয়। সকালে ঢাকায় তাকে দাফন করা হয়েছে।

    আইনস্টাইন যুদ্ধবিমান লক্ষ্মীপুর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাজনীতিবিদরা চিন্তায় গরিব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে: এমপি নিজান

    February 22, 2026

    পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    February 22, 2026

    হাসনাত-নাসীরুদ্দীন পাটওয়ারীর পর এবার সারজিসের স্ট্যাটাস ভাইরাল

    February 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাজনীতিবিদরা চিন্তায় গরিব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে: এমপি নিজান

    February 22, 20261 Views

    বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ…

    পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    February 22, 2026

    হাসনাত-নাসীরুদ্দীন পাটওয়ারীর পর এবার সারজিসের স্ট্যাটাস ভাইরাল

    February 22, 2026
    Top Trending

    রাজনীতিবিদরা চিন্তায় গরিব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে: এমপি নিজান

    February 22, 20261 Views

    বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ…

    পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    February 22, 20265 Views

    চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ…

    হাসনাত-নাসীরুদ্দীন পাটওয়ারীর পর এবার সারজিসের স্ট্যাটাস ভাইরাল

    February 22, 2026Updated:February 22, 20263 Views

    কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.