ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ অফিসের পাশের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান।

পুলিশের এই কর্মকর্তা জানান, এর আগেও হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

ওসি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং বিস্ফোরক-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি হারুন অর রশিদ। এসব মামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলছে।

তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version