কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় বঙ্গোপসাগরের তীরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মরদেহের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন। তাদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় নেওয়া হয়েছে এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার হওয়া দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরাও পুলিশের হেফাজতে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত জীবন ও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য সংগ্রহ করে। স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা ক্যাম্পের কিছু দালালের মাধ্যমে তাদের টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় জড়ো করা হয়।

পরে রাতের অন্ধকারে ছোট নৌযানে করে তাদের সাগরে অপেক্ষমাণ বড় জাহাজে নেওয়ার পরিকল্পনা করা হয়। মালয়েশিয়াগামী একটি বোটে তুলে দেওয়ার সময় কচ্ছপিয়া এলাকায় বঙ্গোপসাগরের তীরে নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনার পর কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয় এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়।

ঘটনার পর উদ্ধার হওয়া ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান ও ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version