ঢাকার দুটি বেসরকারি মেডিকেল কলেজে শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এবং ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ এবং সদস্য সচিব মোস্তাফিজুল কবীর (মমি আলসারী) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিহাদুল মোতালেব মার্শাল। সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রায়হান আমিন ফাহিমকে এবং সদস্য সচিব হয়েছেন জোবায়েল আলম পাভেল।
নতুন কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে শাখাটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে মো. মহিবুর রহমানকে। এ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাসান আল বান্না, আমির হাসনাত খান, জোবায়ের ইবনে আলম, জান্নাতুল ফেরদৌস প্রীতি, সাবরিনা ইসলাম তরী, আশরাফুল ইসলাম ইমন ও ফাতেমা তুজ জোহুরা।
এ কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন গোলাম সরোয়ার হিমেল।
এ ছাড়া সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন ইশতিয়াকুর রহমান, মো. এমরামুল ইসলাম (নাবিল), ইয়ামিন সরকার, ঐশ্বর্য মৃধা, সিনথিয়া ইসলাম এবং এস এম ইয়াসিন আহমেদ।
দুটি মেডিকেল কলেজের শাখা কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
