রাজধানীর শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে সভাটি শুরু হয়। এতে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট মোট ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

সভায় এসব প্রকল্প নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। প্রকল্পগুলোর অনুমোদনসহ সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

সভা শেষ হওয়ার পর পরিকল্পনা কমিশনের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ একনেক সভা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version