ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। সমালোচনার মুখে একটি পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করলেও চাপ কমেনি। এবার তাঁর পদত্যাগের আহ্বান জানিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
এনএফএফের সভাপতি লিসা ক্লাভনেস বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ফিফাকে কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় আস্থা ইনফান্তিনো হারিয়েছেন। তাঁর মতে, সংগঠনের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন।
ক্লাভনেসের ভাষায়, ফিফা সভাপতির সামনে আর কার্যকরভাবে দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার সুযোগ নেই। তাই তিনি জিয়ান্নি ইনফান্তিনোকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
নরওয়ে ফুটবল ফেডারেশনের এই অবস্থান আন্তর্জাতিক ফুটলবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা বা জিয়ান্নি ইনফান্তিনোর পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

