ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা আনুষ্ঠানিক সমর্থন নেই।

শুক্রবার নিয়মিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, আলোচিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি সংস্থা বা প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজন করা হয়েছিল।

রণধীর জয়সওয়ালের ভাষ্য, ওই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা সরকার নিয়ে যেসব মতামত প্রকাশ করা হয়েছে, সেগুলো সংশ্লিষ্ট বক্তাদের নিজস্ব বক্তব্য। এসবের সঙ্গে ভারত সরকারের কোনো নীতিগত অবস্থান, সম্পৃক্ততা বা সমর্থনের সম্পর্ক নেই।

তিনি আরও ইঙ্গিত দেন, বেসরকারিভাবে আয়োজিত কোনো অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই।

Share.
Leave A Reply

Exit mobile version