জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ড সফর শেষে শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে তিনি দেশে ফেরেন।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই তিনি ব্যাংকক সফরে গিয়েছিলেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তার ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলার মধ্যেই স্পিকারের আগাম প্রত্যাবর্তন নতুন করে কৌতূহলের সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

Share.
Leave A Reply

Exit mobile version