বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি তিনি সরাসরি স্টেডিয়াম থেকে উপভোগ করবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

লেভিটের ভাষ্য, এবারের বিশ্বকাপ আয়োজনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সফল, নিরাপদ এবং সর্বাধিক দর্শকপ্রিয় টুর্নামেন্ট হিসেবে দেখা হচ্ছে। তার মতে, ফাইনাল ম্যাচে প্রেসিডেন্টের উপস্থিতি এই আসরের সমাপ্তিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে।

উল্লেখ্য, এটি ট্রাম্পের প্রথম ফুটবল ফাইনাল উপস্থিতি নয়। এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও তিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। সেই ম্যাচ শেষে চেলসির খেলোয়াড়দের হাতে শিরোপা তুলে দেওয়ার আনুষ্ঠানিক দায়িত্বও পালন করেছিলেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version