প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকের কার্যক্রম শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বৈঠক শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম এবং সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্ত ও অনুমোদিত প্রস্তাব সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version