সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ দ্বিতীয় দফায় গণনা শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মাজার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত মাজারের আর্থিক ব্যবস্থাপনা–সংক্রান্ত উচ্চ কমিটির বৈঠকে পুনরায় দানবাক্সের অর্থ গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার প্রকাশ্যেই গণনার কাজ শুরু হয়েছে।

অর্থ গণনার সময় উচ্চ কমিটির সদস্য, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের তত্ত্বাবধানে মাদরাসার শিক্ষার্থীরা গণনার কাজে অংশ নেন।

নিরাপত্তা নিশ্চিত করতে মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো কার্যক্রম স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version