ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে দেশ-বিদেশ থেকে আগত মানুষের থাকার ব্যবস্থা করতে দেশজুড়ে পাঁচ হাজারেরও বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএর বরাতে জানা গেছে, দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জানাজায় অংশগ্রহণকারীদের অস্থায়ী আবাসনের জন্য সারা দেশে ৫ হাজারের বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, জানাজায় অংশ নিতে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিসহ ১ কোটিরও বেশি মানুষ রাজধানী তেহরানে সমবেত হতে পারেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

Share.
Leave A Reply

Exit mobile version