র্ষণের শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা নিয়ে আপত্তি জানিয়েছে। দলটির পক্ষ থেকে ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দেশের মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে তারা মনে করেন।

বিবৃতিতে তিনি দাবি করেন, ইসলামী বিচারব্যবস্থাকে ‘মধ্যযুগীয়’ হিসেবে উপস্থাপন করা অনুচিত এবং এটি ধর্মীয় মূল্যবোধকে অবমাননার শামিল বলে সাধারণ মানুষ মনে করতে পারেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় মূল্যবোধের কথা বলা হলেও বাস্তবে ইসলামী শরিয়া আইন সম্পর্কে নেতিবাচক মন্তব্য করাকে তিনি রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে দেখছেন।

তার ভাষ্য অনুযায়ী, এই ধরনের বক্তব্য দেশের ধর্মপ্রাণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করতে পারে। তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলটি।

সম্প্রতি ধর্ষণের শাস্তি নিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version