রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

পুলিশ জানায়, অধ্যাপক হাসিবুর রশীদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তার নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৯ আগস্ট উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে বিস্তারিত তথ্য জানানো হবে।

Share.
Leave A Reply

Exit mobile version