মার্কিন প্রেসিডেন্ট Donald Trump জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কেনার আগ্রহ দেখিয়েছে China। এর পরপরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
গ্রিনিচ মান সময় রাত ২টা ৫২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের ফিউচারের দাম ১ দশমিক ১৭ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৮৯ ডলারে পৌঁছায়।
অন্যদিকে মার্কিন West Texas Intermediate–এর দাম ১ দশমিক ১০ ডলার বা প্রায় ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ২৭ ডলারে ওঠে।
বিশ্লেষকদের মতে, চীনের সম্ভাব্য মার্কিন তেল আমদানির খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে Strait of Hormuz ঘিরে চলমান উত্তেজনাও তেলের দামের ওপর বড় প্রভাব ফেলছে।
বৃহস্পতিবার (১৪ মে) ইরান থেকে প্রায় ৩০টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার খবর পাওয়া গেলেও, ওই অঞ্চলে জাহাজে হামলা ও জাহাজ জব্দের আশঙ্কা এখনো কাটেনি। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ অব্যাহত রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এ অঞ্চলে অস্থিতিশীলতা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে।
সূত্র: Al Jazeera