সারা দেশে মাদক, জুয়া এবং অবৈধ সিসা লাউঞ্জের বিরুদ্ধে শিগগিরই সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ চৌধুরী।

সোমবার জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি জানান, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে। আগামী ৩০ এপ্রিলের পর দেশব্যাপী এই অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

অবৈধ সিসা লাউঞ্জগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় ব্যবসা চালানোর চেষ্টা করা হয়। এ ধরনের কার্যক্রম ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।

এছাড়া অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশন-সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কঠোরভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version