প্রধানমন্ত্রী Tarique Rahman-এর সভাপতিত্বে মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে Jatiya Sangsad Secretariat-এ মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়টি প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি নিশ্চিত করেছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে তৈরি জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জ্বালানি খাতে চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এজন্য সরকার ও বিরোধী দলের সদস্যদের নিয়ে একটি ১০ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি।

প্রধানমন্ত্রী প্রস্তাব করেন, কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী Iqbal Hassan Mahmood Tuku। সরকারপক্ষ থেকে কয়েকজন সদস্যের নামও প্রস্তাব করা হয়।

তিনি বিরোধী দলের কাছ থেকেও পাঁচজন সদস্যের নাম দ্রুত দেওয়ার আহ্বান জানান, যাতে কমিটি দ্রুত কাজ শুরু করতে পারে।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা Shafiqur Rahman। তিনি সংসদে বক্তব্য দিয়ে এ প্রস্তাবের প্রশংসা করেন।

অধিবেশনে স্পিকারও আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম প্রস্তাব করবে। তিনি বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে সহযোগিতা থাকলে জাতীয় যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব।

Share.
Leave A Reply

Exit mobile version