সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শেষ হওয়ার পরও গভীর রাত পর্যন্ত দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর গুলশানে অবস্থিত তার রাজনৈতিক কার্যালয়ে তিনি বিভিন্ন দলীয় ও প্রশাসনিক বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।

রাত প্রায় ২টা ৫৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও কার্যালয়ে অবস্থান করছিলেন।

সূত্র জানায়, শনিবার বিকেলে শুরু হওয়া সাক্ষাৎকারে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন। সাক্ষাৎকার শেষ হওয়ার পর দলীয় বিভিন্ন বিষয় নিয়ে কাজ অব্যাহত রাখেন তারেক রহমান।

Share.
Leave A Reply

Exit mobile version