লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বিন্ত জবেইল জেলার ঘানদুরিয়েহ এলাকায় ইউনিফিল সদস্যদের ওপর হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা এ ঘটনায় দ্রুত কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেছে, লেবাননের সেনাবাহিনী যে তদন্ত চালাচ্ছে, তার ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত।

এর আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানান, এ ঘটনায় এক ফরাসি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।

ঘটনার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Share.
Leave A Reply

Exit mobile version