Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

    February 21, 2026

    একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে টুকুর শ্রদ্ধা

    February 21, 2026

    সুপ্রিম কোর্টের বিচারকদের দেশপ্রেমের অভাব: ট্রাম্প

    February 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে টুকুর শ্রদ্ধা
    ● সর্বশেষ

    একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে টুকুর শ্রদ্ধা

    February 21, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

    একুশের প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

    টাঙ্গাইল-৫ (সদর) আসনের এই সংসদ সদস্য রাত ১১টা ৫০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। পরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুরের মধ্যে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান প্রতিমন্ত্রী। এ সময় জেলা প্রশাসক শরীফা হক উপস্থিত ছিলেন।

    পরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে সঙ্গে নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শামসুল আলম সরকার পুষ্পস্তবক অর্পণ করেন।

    এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, পৌরসভাসহ একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

    এর আগে সন্ধ্যা থেকে টাঙ্গাইলের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ত্রিবেণীর উদ্যোগে দেশাত্মবোধক গান পরিবেশন ও সারাদিন শহীদ মিনার প্রাঙ্গণ এলাকায় আলপনা অঙ্কনের আয়োজন করা হয়।

    টুকু শহীদ মিনার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

    February 21, 2026

    সুপ্রিম কোর্টের বিচারকদের দেশপ্রেমের অভাব: ট্রাম্প

    February 21, 2026

    অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

    February 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

    February 21, 20261 Views

    বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার…

    একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে টুকুর শ্রদ্ধা

    February 21, 2026

    সুপ্রিম কোর্টের বিচারকদের দেশপ্রেমের অভাব: ট্রাম্প

    February 21, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

    February 21, 20261 Views

    বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী…

    একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে টুকুর শ্রদ্ধা

    February 21, 20261 Views

    অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি…

    সুপ্রিম কোর্টের বিচারকদের দেশপ্রেমের অভাব: ট্রাম্প

    February 21, 20262 Views

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্কনীতিকে ‘অবৈধ’ বলে ঘোষণা করা সুপ্রিম কোর্টের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.