Close Menu
    What's Hot

    কাজা রোজা ভেঙে ফেললে কী করবেন?

    February 7, 2026

    জামায়াতের আমিরের উপস্থিতিতে মঞ্চে জয় বাংলা স্লোগান দিলেন এবি পার্টির প্রার্থী

    February 7, 2026

    যুক্তরাজ্যে হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির সংবর্ধনা

    February 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জামায়াতের ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তারেক রহমান
    ● সর্বশেষ

    জামায়াতের ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তারেক রহমান

    February 7, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপিকে নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু, এতে রাজি নন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার বিশ্বাস, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিজেই পর্যাপ্ত আসনে জিতবে।   

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

    ব্রিটিশ বার্তাসংস্থাটিকে তিনি বলেন, আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কীভাবে আমি ঐক্য সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে?

    তারেক রহমান বলেন, আমি জানি না তারা (জামায়াতে ইসলামী) কত আসনে জিতবে। যদি তারা বিরোধী দলের অবস্থানে থাকে, আমি তাদের ভালো বিরোধী দল হিসেবে আশা করব।

    বিএনপির চেয়ারম্যানের সহযোগীরা জানিয়েছেন, তাদের বিশ্বাস এবারের নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে। সংসদে ৩০০ আসন থাকলেও বিএনপি তার নিজস্ব প্রার্থী দিয়েছে ২৯২টি আসনে। বাকিগুলো দেওয়া হয়েছে জোটের অন্যান্য দলগুলোকে।

    তবে, তারেক রহমান নিজে কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি। তিনি রয়টার্সকে শুধু বলেছেন, আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসনে জয়ী হবো।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচন শেষে জামায়াত বিএনপিকে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। ২০২৪ সালে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন আন্দোলনের সময় দেশের তৈরি পোশাক খাত বড় ধরনের ধাক্কা হয়েছে। সেটি থেকে উত্তরণের জন্য সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পেলে সবাইকে নিয়ে সরকার গঠনের আগ্রহ দেখিয়েছে দলটি।

    তারেক রহমানকে রয়টার্স প্রশ্ন করেছিল, যদি তার দল জয়ী হয় তাহলে তারা ভারত থেকে চীনের দিকে ঝুঁকবেন কি না।

    জবাবে তিনি বলেন, যদি আমরা সরকারে থাকি, আমাদের তরুণদের চাকরি দিতে হবে। দেশে আমাদের ব্যবসা আনতে হবে, যেন তাদের চাকরির সুযোগ তৈরি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারেন। তাই, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে, যাদের প্রস্তাব আমাদের জনগণ ও দেশের জন্য উপযুক্ত হবে, আমরা তাদের সবার সঙ্গে বন্ধুত্ব করব। আলাদা কোনো দেশের সঙ্গে নয়।

    সরকার গঠন করতে পারলে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন কি না, এমন প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে মেনে নেয়, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার সুযোগ আছে।

    এছাড়া, মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা যতক্ষণ নিশ্চিত না হবে ততক্ষণ তারা বাংলাদেশে থাকতে পারবেন বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।

    তারেক রহমান সরকার গঠন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কাজা রোজা ভেঙে ফেললে কী করবেন?

    February 7, 2026

    জামায়াতের আমিরের উপস্থিতিতে মঞ্চে জয় বাংলা স্লোগান দিলেন এবি পার্টির প্রার্থী

    February 7, 2026

    যুক্তরাজ্যে হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির সংবর্ধনা

    February 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কাজা রোজা ভেঙে ফেললে কী করবেন?

    February 7, 20261 Views

    রমজানের রোজা ফরজ। শরীয়ত সমর্থিত ওজর (অপারগতা) ছাড়া ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী মৌলিক ফরজ লংঘনকারী ও…

    জামায়াতের আমিরের উপস্থিতিতে মঞ্চে জয় বাংলা স্লোগান দিলেন এবি পার্টির প্রার্থী

    February 7, 2026

    যুক্তরাজ্যে হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির সংবর্ধনা

    February 7, 2026
    Top Trending

    কাজা রোজা ভেঙে ফেললে কী করবেন?

    February 7, 20261 Views

    রমজানের রোজা ফরজ। শরীয়ত সমর্থিত ওজর (অপারগতা) ছাড়া ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী মৌলিক…

    জামায়াতের আমিরের উপস্থিতিতে মঞ্চে জয় বাংলা স্লোগান দিলেন এবি পার্টির প্রার্থী

    February 7, 20262 Views

    পটুয়াখালীর-২ (বাউফল) আসনের জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় বক্তব্য…

    যুক্তরাজ্যে হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির সংবর্ধনা

    February 7, 20261 Views

    হবিগঞ্জের কৃতী সন্তান, লেস্টার সিটির মিডফিল্ডার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.