Close Menu
    What's Hot

    কাজা রোজা ভেঙে ফেললে কী করবেন?

    February 7, 2026

    জামায়াতের আমিরের উপস্থিতিতে মঞ্চে জয় বাংলা স্লোগান দিলেন এবি পার্টির প্রার্থী

    February 7, 2026

    যুক্তরাজ্যে হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির সংবর্ধনা

    February 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মিসাইল ছুড়েছিল আমার দিকে, সেটা তাদের কপালেই পড়েছে: জামায়াত আমির
    ● সর্বশেষ

    মিসাইল ছুড়েছিল আমার দিকে, সেটা তাদের কপালেই পড়েছে: জামায়াত আমির

    February 6, 2026No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাকে কেন্দ্র করে তারা একটি মিথ্যা ছড়ানোর চেষ্টা করেছিল। তাদের সেই মিথ্যা মিসাইল হয়ে উল্টো তাদের কপালেই পড়েছে। বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই যে মিথ্যাকে বিশ্বাস করবে।’

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শফিকুর রহমান বলেন, ‘যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা দেশ চালাবে কিভাবে? তারা নিরীহ মানুষদের নামে মামলা দিয়ে খাজনাপাতি তুলেছে। মানুষ তাদের প্রতি অতিষ্ঠ।’

    তিনি বলেন, পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের কারণে মুক্তিযুদ্ধের সূত্রপাত, তার মাধ্যমে আমরা পেয়েছি বাংলাদেশ। কিন্তু পৌনে চার বছর আবার শোষণ-নৈরাজ্য করল আওয়ামী লীগ। এরপর বারবার ক্ষমতার হাত বদল হলেও জাতির ভাগ্যে পরিবর্তন আসেনি। এ দেশে সবচেয়ে বড় মজলুম দল জামায়াত। বিচারিক হত্যাকাণ্ডসহ নানা নিপীড়ন হয়েছে। তবুও জনগণের স্বার্থে কথা বলা বন্ধ করিনি। জুলাই বিপ্লবের পরিবর্তনের পর আমরা কোনো নির্দোষ মানুষকে হয়রানি করিনি।

    জামায়াত আমির বলেন, একটি বড় দলের লোক মামলা-বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়ে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। জুলাই বিপ্লবের মূল চেতনা প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট বদ্ধপরিকর। দুর্নীতির মূলোৎপাটন করব। আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের সুযোগ দেন, তাহলে সবাইকে তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হবে। পাচার হওয়া টাকা ওদের পেট থেকে বের করে আনা হবে। কেননা অর্থনীতির চ্যালেঞ্জ হবে বড় চ্যালেঞ্জ। তাছাড়া হিজলা-মেহেন্দিগঞ্জের অবহেলিত জনপদের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ অগ্রাধিকারভিত্তিতে নেওয়া হবে।

    জামায়াত আমির বলেন, ‘তুমিও তো মায়ের সন্তান, তাহলে আরেক মাকে কেন সম্মান দিতে পার না? মায়েদের নিরাপত্তায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

    আইডি হ্যাক বিষয়ে তিনি বলেন, ‘মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরে সেটা তাদের কপালেই পড়েছে। সত্য কখনো চাপা থাকে না। যে রাজনীতি চাঁদাবাজ, হত্যাকারী, লুণ্ঠনকারী তৈরি করে—ওই রাজনীতি আমরা চাই না। তাই পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিতে হবে। এতদিন পাহারাদারি করেছি দলের, আপনারা সুযোগ দিলে এবার দেশের পাহারাদারি করব।’

    বেলা ১১টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াত আমির এক ঘণ্টা আগে সকাল ১০টায় এসে জনসভাস্থলে পৌঁছান। তবে তার আগেই জনতার ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ।

    জনসভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার, এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল-৬ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, বরিশাল-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল জেলা এনসিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা জোবায়ের গালিব, জাগপা জেলা সভাপতি মনির হোসেন ও খেলাফত মজলিশের জেলা সহ-সভাপতি রুহুল আমীন কামাল, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়্যেদ আহমেদ এবং হিজলা-মেহেন্দিগঞ্জসহ বিভিন্ন উপজেলা আমির ও অন্যান্য নেতারা।

    বক্তব্য শেষে বরিশাল-৪ আসনের প্রার্থী মাওলানা আব্দুল জব্বারসহ অন্যান্য প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন জামায়াত আমির।

    জামায়াত আমির মিসাইল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কাজা রোজা ভেঙে ফেললে কী করবেন?

    February 7, 2026

    জামায়াতের আমিরের উপস্থিতিতে মঞ্চে জয় বাংলা স্লোগান দিলেন এবি পার্টির প্রার্থী

    February 7, 2026

    যুক্তরাজ্যে হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির সংবর্ধনা

    February 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কাজা রোজা ভেঙে ফেললে কী করবেন?

    February 7, 20261 Views

    রমজানের রোজা ফরজ। শরীয়ত সমর্থিত ওজর (অপারগতা) ছাড়া ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী মৌলিক ফরজ লংঘনকারী ও…

    জামায়াতের আমিরের উপস্থিতিতে মঞ্চে জয় বাংলা স্লোগান দিলেন এবি পার্টির প্রার্থী

    February 7, 2026

    যুক্তরাজ্যে হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির সংবর্ধনা

    February 7, 2026
    Top Trending

    কাজা রোজা ভেঙে ফেললে কী করবেন?

    February 7, 20261 Views

    রমজানের রোজা ফরজ। শরীয়ত সমর্থিত ওজর (অপারগতা) ছাড়া ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী মৌলিক…

    জামায়াতের আমিরের উপস্থিতিতে মঞ্চে জয় বাংলা স্লোগান দিলেন এবি পার্টির প্রার্থী

    February 7, 20262 Views

    পটুয়াখালীর-২ (বাউফল) আসনের জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় বক্তব্য…

    যুক্তরাজ্যে হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির সংবর্ধনা

    February 7, 20261 Views

    হবিগঞ্জের কৃতী সন্তান, লেস্টার সিটির মিডফিল্ডার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.