Close Menu
    What's Hot

    জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

    February 4, 2026

    ফিফা সভাপতিকে ‘হত্যার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন!

    February 4, 2026

    জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

    February 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নির্বাচনি প্রচারণা, কাদা ছোড়াছুড়ি অমঙ্গলই বয়ে আনবে
    ● সর্বশেষ

    নির্বাচনি প্রচারণা, কাদা ছোড়াছুড়ি অমঙ্গলই বয়ে আনবে

    January 25, 2026No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মহা উদ্যমে এগিয়ে চলেছে নির্বাচনি প্রচারণা। দুটি বড় আকারের রাজনৈতিক জোটসহ অন্য অংশগ্রহণকারীরা চালিয়ে যাচ্ছে ভোটে বিজয়ী হওয়ার প্রচারণা। একটা উৎসবমুখর পরিবেশ দেখা দিয়েছে সংসদীয় এলাকাগুলোয়। অবশ্য কিছু বিচ্ছিন্ন আক্রমণ, প্রতি-আক্রমণের খবরও রয়েছে।

    নির্বাচনি প্রচারণায় দুই জোটই মূলত প্রধান প্রতিপক্ষ। আবার এ দুই জোটের প্রধান শরিক বিএনপি ও জামায়াতে ইসলামী রয়েছে ভোটের ফলাফলে নিয়ামকের ভূমিকায়। এ দুই দলের শীর্ষ নেতা যথাক্রমে তারেক রহমান ও ডা. শফিকুর রহমানসহ অন্য নেতা ও প্রার্থীরা জাতির সামনে ও স্ব স্ব নির্বাচনি এলাকার জনগণের কাছে তাদের বক্তব্য তুলে ধরার প্রয়াস পাচ্ছেন। তাদের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাবে, উভয়পক্ষই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে তারা কী কী কর্মসূচি হাতে নেবেন, সেসবের বর্ণনা দিচ্ছেন তারা।

    একই সঙ্গে প্রতিপক্ষ দলের প্রার্থীর বিরুদ্ধে সমালোচনাও শোনা যাচ্ছে। নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনা আইনগতভাবে সিদ্ধ। কিন্তু সমালোচনা যদি নিন্দার পর্যায়ে চলে যায়, তাহলে সেটা নিশ্চয়ই গণতন্ত্রসম্মত হবে না। আমরা লক্ষ করছি, অনেক প্রার্থীই পরস্পর কাদা ছোড়াছুড়ি করে চলেছেন। প্রতিপক্ষের বিরুদ্ধে তথ্যভিত্তিক সমালোচনা এবং সেই সমালোচনার ভাষা শালীন হওয়া অত্যাবশ্যক। তা না হলে প্রচারণার মাঠ উত্তপ্ত হয়ে উঠতে পারে, যা নির্বাচনের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করবে। ফলে কাদা ছোড়াছুড়ির পরিবর্তে প্রার্থীদের কাছ থেকে বিষয়ভিত্তিক আলোচনা বা সমালোচনা আশা করছে জাতি।

    নির্বাচনি প্রচারণার মাঠে যে বিষয়টির অভাব অনুভূত হচ্ছে, তা হলো-প্রতিশ্রুতিগুলো ভোটার শ্রেণি জানতে পারছে; কিন্তু সেগুলো কীভাবে বাস্তবায়িত হবে, সে ব্যাপারে রূপরেখা জানতে পারছে না। আমাদের অভিজ্ঞতা বলছে, নির্বাচনের আগে দল ও দলীয় প্রার্থীদের পক্ষ থেকে জনগণকে প্রচুর প্রতিশ্রুতির গল্প শোনানো হয়। কিন্তু ভোট প্রদান শেষ হয়ে গেলে ভোটাররা সেসব প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পান না। একগাদা প্রতিশ্রুতির মধ্যে অল্পসংখ্যকের প্রতি নির্বাচিত সরকার মনোযোগী হয়, বাদবাকিগুলো চলে যায় বিস্তৃতির অন্তরালে। এ কারণে সরকারে থাকা দল পরবর্তী নির্বাচনে ভালো ফল করতে পারে না। এমনও দেখা গেছে, কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেগুলো বাস্তবায়ন করা খুব কঠিন। বাস্তবতার মধ্যে থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়নি অনেক ক্ষেত্রে। ফলে সরকার গঠনের পর ভোটাররা হতাশ হয়েছেন এবং এ হতাশা থেকে জন্ম নিয়েছে ক্ষোভ, সমাজে বেড়েছে অস্থিরতা। তাই আমরা মনে করি, জনগণকে এমন প্রতিশ্রুতি দেওয়া উচিত, যা বাস্তবায়নযোগ্য। মিথ্যা আশ্বাস কাজের কথা নয়। আমাদের সীমাবদ্ধ সম্পদের মধ্যে থেকেই প্রতিশ্রুতি দেওয়া ভালো। সবচেয়ে বড় কথা, প্রতিশ্রুতি শোনানোর চেয়ে সেই প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়িত হবে, সে ব্যাপারে স্পষ্ট বক্তব্য থাকা উচিত। সেক্ষেত্রেই বরং সন্তুষ্ট হলে ভোটাররা প্রতিশ্রুতি প্রদানকারীকে ভোট দিতে উৎসাহীবোধ করবে। আমরা আশা করব, নির্বাচনে অংশগ্রহণকারীরা তাদের নির্বাচনি ইশতেহার সবিস্তারে জনগণের সামনে ব্যাখ্যা করবেন। আরও গুরুত্বপূর্ণ, নির্বাচনি পরিবেশ যাতে শান্তিপূর্ণ ও সৌহার্দপূর্ণ থাকে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। উত্তেজিত হয়ে প্রতিপক্ষকে আক্রমণ পরিহার করে যুক্তিসঙ্গত বক্তব্য দ্বারা প্রতিপক্ষকে খণ্ডাতে হবে। সেক্ষেত্রেই শুধু নির্বাচন অর্থবহ হয়ে উঠতে পারে।

    ছোড়াছুড়ি নির্বাচনি প্রচারণা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

    February 4, 2026

    ফিফা সভাপতিকে ‘হত্যার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন!

    February 4, 2026

    জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

    February 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

    February 4, 20262 Views

    বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে গঠিত…

    ফিফা সভাপতিকে ‘হত্যার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন!

    February 4, 2026

    জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

    February 4, 2026
    Top Trending

    জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

    February 4, 20262 Views

    বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগকে…

    ফিফা সভাপতিকে ‘হত্যার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন!

    February 4, 20262 Views

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ইউক্রেনের রাষ্ট্রসমর্থিত মিরোটভোরেৎস ওয়েবসাইটের তথাকথিত ‘হত্যার তালিকা’-তে অন্তর্ভুক্ত…

    জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

    February 4, 20262 Views

    নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.