Close Menu
    What's Hot

    কী হয়েছিল অভিনেতা শামস সুমনের?

    March 18, 2026

    ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

    March 18, 2026

    বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

    March 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»১২ ফেব্রুয়ারির আগে যে কোনো পরিবর্তনের ইঙ্গিত ইসলামী আন্দোলনের
    জাতীয় রাজনীতি

    ১২ ফেব্রুয়ারির আগে যে কোনো পরিবর্তনের ইঙ্গিত ইসলামী আন্দোলনের

    January 14, 2026No Comments4 Mins Read জাতীয় রাজনীতি 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমার আগেই পরিস্থিতির সমাধান হবে বলে তারা প্রত্যাশা করেছিলেন। তবে শেষ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। তবুও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে যেকোনো ধরনের পরিবর্তন ঘটতে পারে।

    তবে কিছুটা সংশয় প্রকাশ করে তিনি বলেন, তিনশ আসনেই একটি দল প্রচার করছে (প্রচারণা চালাচ্ছে), জোটের পক্ষ থেকে তাদের দলের প্রার্থীকে চূড়ান্ত করা হয়ে গেছে। এসব মিথ্যাচার করলে তাদের সঙ্গে সামনে পথচলা কষ্টকর হয়ে যাবে।

    বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    গাজী আতাউর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বৈঠক করে দলের সব স্তরের নেতার মতামত নেওয়া হয়েছে। মাঠের তথ্য নেওয়া হয়েছে, প্রার্থীদের কথা শোনা হয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলতে আজ মজলিসে আমেলার বৈঠক হয়েছিল। যাদের নিয়ে শুরু থেকে পথচলা, তাদের সঙ্গে ইসলামী আন্দোলন যোগাযোগ করছে। ওয়ান বক্স পলিসির আওতায় আগামীর পথচলা কেমন হবে, তা নিয়ে আলোচনা চলমান। দু-একদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

    তিনি বলেন, ২০ তারিখ (২০ জানুয়ারি) হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হলো ফেব্রুয়ারির ১২ তারিখ। তাই না? ফেব্রুয়ারির ১২ তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে।

    আসন সমঝোতার আলোচনায় থাকা পাঁচ দল নিয়ে ইসলামি দলের জোট হতে পারে কি না জানতে চাইলে গাজী আতাউর রহমান বলেন, আমাদের সঙ্গে অনেকেরই, পাঁচ দলের বাইরেও অনেকেরই আমাদের সঙ্গে আলোচনা হচ্ছে। ১২ দলের মধ্যে যারা আছে, এদের সঙ্গেও আলোচনা হচ্ছে। এর বাইরে আরও আলোচনা হচ্ছে।

    এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে কি না জানতে চাইলে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত পরিষ্কারভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে অনেকের সঙ্গে আলোচনা চলছে, কথাবার্তা হচ্ছে। সবার সঙ্গে আলোচনা করে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে অগ্রসর হবে ইসলামী আন্দোলন। যাদের ইসলামী আন্দোলনের প্রতি শ্রদ্ধা আছে, তাদের নিয়ে পথ চলবেন তারা।

    তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঘোষণা দিয়ে এসেছেন, তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবেন। এই আলোচনা নির্বাচনের পরেও হবে। জাতীয় সরকারের ব্যাপারেও তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন- খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন তৈরি করেছিলেন, সেই ঐক্যের পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন। তবে সেই ঐক্যের পাটাতন খালেদা জিয়ার জীবদ্দশাতেই ভেঙে দেওয়া হয়েছে। সেই পাটাতন আবার মেরামত করার জন্য বলছেন জামায়াতের আমির। এটা ইসলামী আন্দোলনের মধ্যে একটু সংশয় তৈরি করেছে, জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে কি না।

    আসন সমঝোতা নিয়ে বিভাজন বিএনপিকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে কি না জানতে চাইলে গাজী আতাউর রহমান বলেন, এটা তো স্বাভাবিক। এর দায় কি আমাদের? এখানে যদি কেউ সুবিধা পায় সেটা পাইতে পারে। কারণ রাজনীতি সবসময় একই ধারায় চলে না। এখানে উত্থান-পতন হবে, জোয়ার-ভাটা হবে। কেউ একসময় উৎসাহী হবে, দেখা যাবে তারাই আবার একসময় নিরুৎসাহী হয়ে যাবে। জোয়ার-ভাটা তো আছে এবং গতি সবসময় একরকম থাকে না। একসময় মধ্যমগতি থাকে আবার একসময় দ্রুতগতি হয়, শ্লথ হয়, সবই হয়। তো আশা করি ইনশাআল্লাহ আমাদের ঐক্যের যেই পাটাতনটা আমরা তৈরি করেছিলাম, সেটা রক্ষার চেষ্টা করবো।

    নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিএনপি তো ফিক্সড করে ফেলেছে তাদের জোট এবং তাদের যে ডিজাইন সেটা তো হয়ে গেছে।

    আরেক প্রশ্নের জবাবে গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনি আসন সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া বা কাউকে বের করে দেওয়ার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। ইসলামী আন্দোলন জাতীয় ঐক্য টিকিয়ে রাখার চেষ্টা করছে। নানান প্রতিকূলতা থাকলেও ন্যূনতম সমঝোতা যাতে থাকে, ইসলামী আন্দোলন সেই চেষ্টা করবে।

    তিনি আরও বলেন, আসন সমঝোতার ক্ষেত্রে কিছু সংকট আছে, যা অস্বীকারের সুযোগ নেই। কারও চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ইসলামী আন্দোলনকে মেনে নিতে হবে, এই রাজনীতি আমাদের দল অতীতেও করেনি। কেউ ইসলামী আন্দোলনকে অবহেলা করলে সেটা স্বাভাবিকভাবে নেওয়া যায় না।

    বিভিন্ন জনমত জরিপের মাধ্যমে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, অনেকে সমীক্ষাকে মানদণ্ড ধরেন। এসব জরিপ কারা করছে মানুষ সেটি বোঝে। এগুলো বেইনসাফি করার পথ উন্মুক্ত করছে। এসব ভাঁওতাবাজি জরিপ দিয়ে নির্বাচনের পথরেখা নির্ধারণ করলে সেখানে বিপর্যয় হবে।

    তিনি বলেন, ইসলামী আন্দোলন সবার সঙ্গে সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক রাখতে চায়। তবে সবাইকে সবসময় একই সঙ্গে পথ চলতে হবে, এমন নয়। যদি পথ ভিন্নও হয়, সুসম্পর্ক যাতে থাকে, সেই চেষ্টা ইসলামী আন্দোলনের থাকবে।

    গাজী আতাউর রহমান আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে এগোতে চেয়েছিল ইসলামী আন্দোলন। সমঝোতার মানে কেউ কারও ওপর চাপ প্রয়োগ করতে পারবে না। সেই পরিবেশ থাকলে আসন কমবেশি নিয়ে সমস্যা থাকতো না। তিনশ আসনেই একটি দল প্রচার করছে, জোটের পক্ষ থেকে তাদের দলের প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। এসব মিথ্যাচার করলে তাদের সঙ্গে সামনে পথচলা কষ্টকর হয়ে যাবে।

    আসন সমঝোতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী রাজনীতি গাজী আতাউর রহমান জাতীয় ঐক্য জাতীয় নির্বাচন ২০২৬ জামায়াতে ইসলামী নির্বাচন ফেব্রুয়ারি ১২ বাংলাদেশ রাজনীতি বিএনপি জোট মনোনয়নপত্র প্রত্যাহার রাজনৈতিক জোট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কী হয়েছিল অভিনেতা শামস সুমনের?

    March 18, 2026

    ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

    March 18, 2026

    বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

    March 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কী হয়েছিল অভিনেতা শামস সুমনের?

    March 18, 202611 Views

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি…

    ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

    March 18, 2026

    বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

    March 18, 2026
    Top Trending

    কী হয়েছিল অভিনেতা শামস সুমনের?

    March 18, 202611 Views

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায়…

    ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

    March 18, 20260 Views

    জুন-জুলাইয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যা নিয়ে…

    বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

    March 18, 20263 Views

    বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.