Close Menu
    What's Hot

    আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

    April 1, 2026

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 2026

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সালাহউদ্দিন
    ● সর্বশেষ

    বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সালাহউদ্দিন

    January 8, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা এরই মধ্যে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছি এবং আমরা তাদের ডেকে বোঝানোর চেষ্টা করছি।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

    সালাহউদ্দিন আহমদ বলেন, একটা বৃহৎ রাজনৈতিক দলে অনেক প্রার্থী থাকে যাদের প্রত্যাশা থাকে, তারা হয়তো তাদের প্রত্যাশা মনোনয়ন পায়নি। কিন্তু বৃহত্তর স্বার্থে, আমাদের আসন সমঝোতার স্বার্থে এবং পার্লামেন্টে আমরা মাল্টিপার্টি রিপ্রেজেন্টেশনের জন্য যেটা বলি আর কি, বহু পার্টির যে একটা প্রতিনিধিত্ব থাকবে, সেটার স্বার্থে আমরা আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি। সুতরাং তাদের মনোব্যথা আছে তাদের আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি আর কিছু কিছু ক্ষেত্রে তাদের আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করবো। আশা করি সেটার মীমাংসা হবে।

    তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে সালাহউদ্দিন বলেন, এটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে হয়তো অনেকে দেখছে। কিন্তু ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করা আমাদের জাতীয় দায়িত্ব, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে আমাদের এখনো সেই যাত্রাটা সম্ভব হয়ে ওঠেনি।

    তিনি বলেন, এই শহীদদের (২৪‘র শহীদ) প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা এটা জাতির প্রত্যাশা। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধে তুলে ধরতে হবে। তার জন্যই তার (তারেক রহমান) যাওয়া। এখানে নির্বাচনি আচরণবিধির কোনো বিষয় নেই। এই দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টাকে দেখি।

    সালাহউদ্দিন বলেন, সবাইকে অনুরোধ করবো যেন ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি। আমরা শহীদদের আত্মত্যাগকে যেন আরও মহিমান্বিত করি জাতীয় পর্যায়ে।

    তিনি বলেন, ইনশাআল্লাহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং সকল রাজনৈতিক দলের আন্তরিকতায় আমরা সেই নির্বাচনি বৈতরণী খুব সহজভাবে পার করতে পারবো। সবার অনেক দাবি থাকলেও নির্বাচনের জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা গণভোটের বিষয়ে, নির্বাচনের বিষয়ে, বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন দাবি, বা যুক্তি উত্থাপন করেছিল, অভিযোগ উত্থাপন করেছিল এবং আমার মনে হয় তারা শেষ পর্যন্ত বুঝতে পেরেছে।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, এখন তাদের যদি কোনো অভিযোগ থাকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডসহ বিভিন্ন বিষয়ে সেগুলো নির্বাচন কমিশনে তারা জানাবেন। নির্বাচন কমিশন এবং সরকার মিলে সেটা যথাযথভাবে অ্যাড্রেস করবে সেটা আমরা আশা করি। আমি মনে করি, এখন সকল রাজনৈতিক দল একটি জায়গায় উপনীত হয়েছে যে, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাই আন্তরিক, জনগণও আন্তরিক।

    বিএনপি বিদ্রোহী সালাহউদ্দিন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

    April 1, 2026

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 2026

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

    April 1, 20261 Views

    সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার…

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 2026

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 2026
    Top Trending

    আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

    April 1, 20261 Views

    সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি…

    সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

    March 31, 20262 Views

    সারাদেশে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারে সরকারের চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি…

    ‘এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন, অন্যায়-জুলুম আর নিতে পারছি না’

    March 31, 202613 Views

    দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সিমু আত্মহত্যার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.