Close Menu
    What's Hot

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 2026

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»গাড়ি-বাড়ি নেই, নুরুল ইসলাম বুলবুলের বছরে আয় ৯ লাখ ৩৮ হাজার
    ● সর্বশেষ

    গাড়ি-বাড়ি নেই, নুরুল ইসলাম বুলবুলের বছরে আয় ৯ লাখ ৩৮ হাজার

    January 3, 2026No Comments3 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। পেশায় ব্যবসায়ী ও পরামর্শক এই প্রার্থীর বার্ষিক আয় ৯ লাখ ৩৮ হাজার টাকা হলেও তার নিজের বা স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পত্তি, গাড়ি কিংবা বাড়ি নেই।

    এর আগে ২০১৮ সালের নির্বাচনেও এই আসন থেকে অংশ নিয়েছিলেন নুরুল ইসলাম বুলবুল। তবে সেবার তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে পরাজিত হন।

    রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় নুরুল ইসলাম বুলবুল নিজের পেশা হিসেবে ‘ব্যবসা ও চাকরি’ উল্লেখ করেছেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরে হলফনামা জমা দেওয়ার দিন পর্যন্ত তিনি মোট আয় দেখিয়েছেন ৯ লাখ ৩৮ হাজার ৬৬৭ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে ২ লাখ ৫৬ হাজার টাকা এবং পরামর্শক হিসেবে ৬ লাখ ৮২ হাজার ৬৬৭ টাকা আয় দেখিয়েছেন।

    হলফনামার তথ্য অনুযায়ী, নুরুল ইসলাম বুলবুলের নগদ অর্থ রয়েছে ৩০ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা। ব্যাংকের দুটি অ্যাকাউন্টে ১ লাখ ১ হাজার ৬০৯ টাকা, বন্ডে ২ লাখ ২০ হাজার টাকা এবং ১২ লাখ ৫ হাজার ১১ টাকা বিনিয়োগ রয়েছে তার। এ ছাড়া তার ২০ ভরি স্বর্ণ, ১ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক পণ্য এবং দেড় লাখ টাকার আসবাবপত্র রয়েছে।

    নুরুল ইসলাম বুলবুল তার স্ত্রীকে শিক্ষিকা হিসেবে উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর বার্ষিক আয় ৩ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা। তার কাছে নগদ ১৮ লাখ ৩০ হাজার ২৫০ টাকা এবং ব্যাংকে ৫ লাখ ২০ হাজার ২০১ টাকা জমা আছে। উপহার হিসেবে পাওয়া ১৪ ভরি স্বর্ণ রয়েছে তার। এ ছাড়া প্রার্থীর ছেলের একটি মোটরসাইকেল আছে, যার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা এবং মেয়ে জাইমা নূরের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ১০ হাজার ১৩৭ টাকা।

    হলফনামায় নুরুল ইসলাম বুলবুল উল্লেখ করেছেন, তার নামে কোনো জমি, প্লট, গাড়ি বা বাড়ি নেই। এমনকি তার স্ত্রীর নামেও কোনো স্থাবর সম্পত্তি নেই বলে হলফনামায় জানানো হয়েছে।

    নুরুল ইসলাম বুলবুলের নামে বিভিন্ন সময়ে দায়ের করা ৪৩টি রাজনৈতিক মামলার তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি মামলা (১৩(১০)২০২২) বর্তমানে চলমান রয়েছে। প্রার্থীর আইনজীবী অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ জানিয়েছেন, বুলবুল এই মামলায় বর্তমানে জামিনে আছেন। বাকি ৪২টি মামলার মধ্যে কয়েকটিতে তিনি অব্যাহতি, খালাস পেয়েছেন এবং কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া কিছু মামলায় পুলিশের রিপোর্টে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।

    ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে নুরুল ইসলাম বুলবুল ৯ লাখ ৪১ হাজার ৩২২ টাকা আয় এবং ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৪ টাকার সম্পদ দেখিয়েছেন। চলতি অর্থবছরে তিনি ৫৮ হাজার ৩০১ টাকা আয়কর জমা দিয়েছেন। অন্যদিকে তার স্ত্রী একই অর্থবছরে ৩ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা আয় ও ১৭ লাখ ২৩ হাজার ৭২২ টাকার সম্পদ দেখিয়েছেন। তিনি আয়কর জমা দিয়েছেন ১ হাজার ৩১৯ টাকা।

    হলফনামা অনুযায়ী, এমএসএস ডিগ্রিধারী নুরুল ইসলাম বুলবুলের স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদরের আঙ্গারিয়াপাড়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকার পশ্চিম মেরুল বাড্ডায় বসবাস করেন।

    গাড়ি-বাড়ি নুরুল ইসলাম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 2026

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 20262 Views

    দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার এক ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল…

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 2026

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 2026
    Top Trending

    মুফতি আলী হাসান উসামার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

    February 11, 20262 Views

    দেশের আলোচিত ইসলামিক স্কলার মুফতি আলী হাসান উসামার এক ফেসবুক স্ট্যাটাস সামাজিক…

    নির্বাচনে তাকাইচি জয়ী হওয়ার পর জাপানকে সতর্কবার্তা চীনের

    February 10, 20262 Views

    জাতীয় নির্বাচনে জাপানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জয়ী হওয়ার পর টোকিওকে সতর্কবার্তা…

    সরকার গঠন করলে আগামী বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচি

    February 10, 20262 Views

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.