সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে দলটি।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বিএনপির উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া শুক্রবার দেশব্যাপী বিএনপির উদ্যোগে সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

দেশজুড়ে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীদের ওই মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Share.
Leave A Reply

Exit mobile version