বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশ সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ড. এস জয়শঙ্কর ভারত সরকার ও ভারতের জনগণের প্রতিনিধিত্ব করবেন। এ উদ্দেশ্যে তিনি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় আসবেন।

এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকাল ১০টা ১৭ মিনিটে এক এক্সে এক পোস্টে তিনি এই শোক জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৮০ বছর।

Share.
Leave A Reply

Exit mobile version